সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
প্রায় ৩ দিন পর চালু হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটসাইবার হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট‘ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে পতিত ফ্যাসিস্ট শক্তি’ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ ইসিরডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যুপাহাড়সম ব্যর্থতা ঢাকতে বিরোধীদের ওপর দায় চাপাচ্ছে সরকার: জামায়াত আমিরতিন দশকের রেকর্ড পতন ভারতের বন্ডবাজারে, চাপে অর্থনীতিইরানে আজই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, ইঙ্গিত ট্রাম্পেরতেল ছড়িয়ে পড়ার আশঙ্কা, রাস আল-খাইমাহর সব সৈকত বন্ধ ঘোষণাপদ্মা ব্যারেজের উদ্বোধন জানুয়ারি-ফেব্রুয়ারিতে: পানিসম্পদমন্ত্রীপাবনায় শিশু কলি হত্যা: অভিযুক্তের বাড়ি গুঁড়িয়ে এবার মাটি লুটডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৯৮, মামলা ৪১দিনভর উত্তেজনার পর রাতে দাফন সাঈদীর মামলার বাদীরবাল্যবিবাহ ও ইভটিজিং ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানে সভা করা হবে: প্রতিমন্ত্রী১ নভেম্বর থেকে খুলছে সেন্টমার্টিন, পর্যটক প্রবেশে থাকছে সীমা‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য, সেই যুবক ৭ দিনের রিমান্ডে

৯১ বছরের রেকর্ড ভেঙে ইয়ামালের ইতিহাস, বার্সার বড় জয়

৯১ বছরের রেকর্ড ভেঙে ইয়ামালের ইতিহাস, বার্সার বড় জয়
৯১ বছরের রেকর্ড ভেঙে ইয়ামালের ইতিহাস, বার্সার বড় জয়
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ০১, ২০২৬ ১১:৪৯ পূর্বাহ্ন

লা লিগায় রায়ো ভায়েকানোর বিপক্ষে ৫–২ গোলের বড় জয় পেয়েছে বার্সেলোনা। সোমবার (১ সেপ্টেম্বর) রাতে রায়োর মাঠে জোড়া গোল করেছেন লামিনে ইয়ামাল ও রাফিনিয়া। ম্যাচে গোল করে বার্সেলোনার হয়ে ৫০ গোলের মাইলফলকও স্পর্শ করেছেন ইয়ামাল।

১৯ বছর ৪৯ দিন বয়সে বার্সার হয়ে ৫০তম গোল করে ক্লাবটির ৯১ বছরের পুরোনো রেকর্ড ভেঙেছেন স্প্যানিশ এই তরুণ। এর আগে ১৯৩৫ সালে ২০ বছর ৩৫৬ দিন বয়সে বার্সার হয়ে ৫০ গোল করে রেকর্ডটি গড়েছিলেন জোসেফ এসকোলা।

ম্যাচে অবশ্য ১২ মিনিটে সার্জিও কামেয়োর গোলে পিছিয়ে পড়ে বার্সেলোনা। ১৯ মিনিটে রাফিনিয়া সমতা ফেরানোর পর ২১ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন ইয়ামাল।

দ্বিতীয়ার্ধে ৫১ মিনিটে ফ্লোরিয়ান লেজেউনের আত্মঘাতী গোলে ব্যবধান বাড়ায় বার্সা। ৫৯ মিনিটে কামেয়ো নিজের দ্বিতীয় গোল করে রায়োকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন। তবে ৭১ মিনিটে রাফিনিয়া এবং ৮৬ মিনিটে ইয়ামালের গোলে ৫–২ ব্যবধানের জয় নিশ্চিত করে বার্সেলোনা।

এই কীর্তিতে রাউল গঞ্জালেস ও ফার্নান্দো তোরেসকেও ছাড়িয়ে গেছেন ইয়ামাল। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫০ গোলের মাইলফলক স্পর্শের বয়সের হিসাবেও তিনি পেছনে ফেলেছেন কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান্ডকে।

বার্সেলোনার হয়ে ৫০তম গোলের মাইলফলক লিওনেল মেসি ছুঁয়েছিলেন ২১ বছর ১২০ দিন বয়সে। সেই হিসাবেও ইয়ামাল মেসিকে ছাড়িয়ে গেলেন।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।