বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
ভারত-বাংলাদেশ ট্রেন যোগাযোগে নতুন উদ্যোগ, বাড়ছে রুটশাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু নিয়ে নতুন সিদ্ধান্ত, দিনক্ষণ জানালেন বিমানমন্ত্রী‘আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, এটি মাফিয়া গ্যাং: ডা. জাহেদডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ কর্মসূচি, উদ্বোধন শনিবারস্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না!বাংলাদেশ-ভারতের অমীমাংসিত বিষয় দ্রুত সমাধানের তাগিদ রাষ্ট্রপতিরভেনিসে বাঁধনের ওপর হামলা, সংসদে নিন্দাবাঁধনের ওপর হামলা, ইতালি পুলিশের সঙ্গে যোগাযোগ করবে সরকারমন্ত্রী-প্রতিমন্ত্রীদের ভ্রমণ বিল নিয়ে নতুন নির্দেশনাবায়রার সাবেক সচিবের মায়ের ইন্তেকাল, শোক প্রকাশরেকর্ড বিক্রি, কেরুর মদ ব্যবসায় মুনাফা ২২৪ কোটি টাকাবাংলাদেশসহ ৬ দেশে ইসরায়েলিদের ভ্রমণ না করার পরামর্শ ইসরায়েলের১৬ দেশের জন্য ডেনমার্কের নতুন অভিবাসন পথ, তালিকায় নেই বাংলাদেশমার্কিন আধিপত্য ঠেকাতে চীনের নতুন কৌশলবাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি চান ভলকার টুর্কসৌদির চার শহরে হুথি হামলা, আহত ৭৩ বেসামরিকদক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা, দুই শিশুসহ নিহত ১২রাশিয়ায় পাহাড়ে তুষারধস, নিহত ১১ পর্বতারোহীহাসিনাকে ‘কোনো অবস্থাতেই প্রত্যর্পণ করবে না’ দিল্লি: আনন্দবাজারমোদির অনুষ্ঠানস্থলে বন্দুক ও ভুয়া পিএমও পরিচয়পত্রসহ দুজন গ্রেপ্তারস্কুলে পাঠাতেই ভয়, পশ্চিম তীরে সন্তানদের নিরাপত্তা নিয়ে শঙ্কায় ফিলিস্তিনি বাবা-মানোরার ‘খেলনা বিমান’ মন্তব্যে ২০ শতাংশ কমেছে বুকিং!ইতালির ভেনিসে হেনস্তার শিকার বাঁধনবাড়ি ফেরার টিকিট পকেটে, সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহতসিরাজগঞ্জে রতনকান্দির ঝুঁকিপূর্ণ সড়ক মেরামত শুরুশেরপুর সীমান্তে সাড়ে ৪ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দমালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় বগুড়ার তুহিন নিহতলাইসেন্স ছাড়াই মশার কয়েল উৎপাদন, বগুড়ায় ৬০ হাজার টাকা জরিমানাবন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে শিশুর মৃত্যুমাহবুব উদ্দিন খোকনের সঙ্গে উচ্চবাচ্য, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ভারতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১১

ভারতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১১
ভারতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১১
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ০১, ২০২৬ ১২:৫২ অপরাহ্ন

ভারতের উত্তর প্রদেশের কৌশাম্বী জেলায় একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৩১ আগস্ট) হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, পিপরী থানা এলাকার মনোড়ী গ্রামের ওই কারখানায় বিস্ফোরণের পর আশপাশের ৫-৬টি বাড়িও ধসে পড়ে। বিস্ফোরণের তীব্রতায় দিল্লি-হাওড়া রেলপথে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।

কৌশাম্বীর জেলা ম্যাজিস্ট্রেট অমিত পাল জানান, আহতদের প্রয়াগরাজের এসআরএন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১১ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত পাঁচজনের চিকিৎসা চলছে।

ঘটনাস্থলে এনডিআরএফ, এসডিআরএফ, পুলিশ, ফায়ার সার্ভিস ও বিমান বাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছেন। ধ্বংসস্তূপ সরাতে বুলডোজার ও খননযন্ত্র ব্যবহার করা হচ্ছে।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি নিহতদের পরিবারকে ২ লাখ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।