সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
প্রায় ৩ দিন পর চালু হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটসাইবার হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট‘ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে পতিত ফ্যাসিস্ট শক্তি’ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ ইসিরডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যুপাহাড়সম ব্যর্থতা ঢাকতে বিরোধীদের ওপর দায় চাপাচ্ছে সরকার: জামায়াত আমিরতিন দশকের রেকর্ড পতন ভারতের বন্ডবাজারে, চাপে অর্থনীতিইরানে আজই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, ইঙ্গিত ট্রাম্পেরতেল ছড়িয়ে পড়ার আশঙ্কা, রাস আল-খাইমাহর সব সৈকত বন্ধ ঘোষণাপদ্মা ব্যারেজের উদ্বোধন জানুয়ারি-ফেব্রুয়ারিতে: পানিসম্পদমন্ত্রীপাবনায় শিশু কলি হত্যা: অভিযুক্তের বাড়ি গুঁড়িয়ে এবার মাটি লুটডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৯৮, মামলা ৪১দিনভর উত্তেজনার পর রাতে দাফন সাঈদীর মামলার বাদীরবাল্যবিবাহ ও ইভটিজিং ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানে সভা করা হবে: প্রতিমন্ত্রী১ নভেম্বর থেকে খুলছে সেন্টমার্টিন, পর্যটক প্রবেশে থাকছে সীমা‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য, সেই যুবক ৭ দিনের রিমান্ডে

উত্তরা বিআরটিএতে দালালবিরোধী অভিযান, ৩ জনের কারাদণ্ড

উত্তরা বিআরটিএতে দালালবিরোধী অভিযান, ৩ জনের কারাদণ্ড
উত্তরা বিআরটিএতে দালালবিরোধী অভিযান, ৩ জনের কারাদণ্ড
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ০১, ২০২৬ ০১:৪৭ অপরাহ্ন

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উত্তরা ঢাকা মেট্রো সার্কেল-৩ কার্যালয়ে দালাল বিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। অভিযানে তিনজনকে আটক করে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানের নেতৃত্বে আদালত-৩-এর অধীনে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে বিআরটিএ কার্যালয় এলাকা থেকে তিনজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের কাছে অপরাধ স্বীকার করলে কামরুল হাসানকে এক মাস এবং মো. রাকিব আজীজ ও মো. শাহীনকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন, দ্রুত কাজ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিআরটিএতে আসা গ্রাহকদের কাগজপত্র ও টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে এই চক্রের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল।

তিনি বলেন, সেবাগ্রহীতাদের ভোগান্তি কমানো এবং বিআরটিএকে দালালমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।