প্যাডেল রিকশা নিষিদ্ধ করে নিরাপদ ব্যাটারিচালিত রিকশার অনুমোদন ও নীতিমালা প্রণয়নের দাবিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এ নোটিশ পাঠান।
নোটিশে ব্যাটারিচালিত রিকশার নিরাপত্তা নিশ্চিত করতে গতি, ব্রেক, ব্যাটারি ও চার্জিং ব্যবস্থার জন্য নীতিমালা প্রণয়নের পাশাপাশি প্রাইভেট কারের ওপর কঠোর নিয়ন্ত্রণ ও পরিবেশ কর আরোপের দাবি জানানো হয়েছে।
আগামী ১০ দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে নোটিশে বলা হয়েছে, তা না হলে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে রিট করা হবে।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।