বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কর্মরত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যদের শোভাযাত্রাকে কেন্দ্র করে বিএনপিপন্থী দুইপক্ষের আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন প্রাঙ্গণে এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
নিয়োগবঞ্চিত বিএনপিপন্থী আইনজীবীরা দীর্ঘদিন ধরে অ্যাটর্নি কার্যালয়ে নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে আন্দোলন করছেন। তারা অ্যাটর্নি জেনারেলের পদত্যাগও দাবি করছেন।
অন্যদিকে, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কর্মরত বিএনপিপন্থী আইনজীবীরা অভিযোগ করেন, আইন অঙ্গনকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র চলছে। আন্দোলনকারীদের এ ধরনের কর্মকাণ্ড প্রতিহত করার হুঁশিয়ারিও দেন তারা।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।