বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরকে ঘিরে দুর্নীতির অভিযোগে বিসিবির তিন সাবেক কর্মকর্তার বিরুদ্ধে আইসিসির অ্যান্টি-করাপশন কোডের বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগ এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অভিযুক্তরা হলেন—বিসিবির সাবেক পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মুহাম্মদ মুখলেসুর রহমান (শামীম), সাবেক সিকিউরিটি লিয়াজোঁ অফিসার জাকির হোসেন এবং বগুড়া জেলা থেকে সাবেক বিসিবি কাউন্সিলর রাকিবুল ইসলাম সানি।
অভিযোগের পর তিনজনকেই সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। চার্জ নোটিশ পাওয়ার পর অভিযোগের জবাব দিতে তারা ১৪ দিন সময় পাবেন।
বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের তদন্তে ম্যাচের ফল প্রভাবিত করার চেষ্টা, দুর্নীতিতে উৎসাহ বা সহযোগিতা, দুর্নীতির প্রস্তাব যথাসময়ে না জানানো এবং তদন্তে অসহযোগিতাসহ বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে।
মুখলেসুর রহমানের বিরুদ্ধে চারটি, জাকির হোসেনের বিরুদ্ধে তিনটি এবং রাকিবুল ইসলাম সানির বিরুদ্ধে দুটি ধারায় অভিযোগ আনা হয়েছে।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।