বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ

বগুড়ার শজিমেকে রোগীর মৃত্যু ঘিরে সংঘর্ষ, আহত ১২

বগুড়ার শজিমেকে রোগীর মৃত্যু ঘিরে সংঘর্ষ, আহত ১২
বগুড়ার শজিমেকে রোগীর মৃত্যু ঘিরে সংঘর্ষ, আহত ১২
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ০২, ২০২৬ ০৯:৪৭ পূর্বাহ্ন

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে রোগীর মৃত্যু ঘিরে স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।

মঙ্গলবার রাতে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে এ ঘটনা ঘটে। পরে নিজেদের নিরাপত্তাসহ কয়েকটি দাবিতে রাত ১২টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন ইন্টার্ন চিকিৎসকেরা।

ইন্টার্ন চিকিৎসকদের অভিযোগ, ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছেএমন অভিযোগ তুলে স্বজন ও বহিরাগতরা তাদের ওপর হামলা চালান। এতে ছয়জন ইন্টার্ন চিকিৎসক আহত হন। তাদের মধ্যে তিনজনের হাতের হাড় ভেঙেছে বলেও দাবি করেন তারা।

অন্যদিকে, রোগীর স্বজনদের অভিযোগ, একজন ইন্টার্ন চিকিৎসকের দেয়া ভুল ইনজেকশনের কারণে রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে কথা বলতে গেলে প্রথমে চিকিৎসকদের সঙ্গে তাদের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।

বগুড়া সদর থানার ওসি ইব্রাহিম আলী জানান, খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে পুলিশ হাসপাতালে যায়। পরে হাসপাতালের ভেতরে আটকে থাকা রোগীর ছয় স্বজনকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। তাদের মধ্যে চারজন হাসপাতালে চিকিৎসাধীন এবং দুজনকে থানায় নেয়া হয়েছে।

হাসপাতালের উপপরিচালক ডা. মঞ্জুর ই মুর্শেদ বলেন, রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বহিরাগতরা চিকিৎসকদের ওপর হামলা চালায়। এতে তিনজন গুরুতর আহত হয়েছেন। তবে জ্যেষ্ঠ ও মিড লেভেল চিকিৎসকদের সেবায় নিয়োজিত করায় হাসপাতালের চিকিৎসাসেবা স্বাভাবিক রয়েছে।

ওসি জানান, এ ঘটনায় এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সজল শেখ

বগুড়া

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।