শারীরিক অসুস্থতার কারণে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেখতে হাসপাতালে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালে গিয়ে চিকিৎসকদের কাছে জ্বালানিমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন রাষ্ট্রপতি।
জানা গেছে, কয়েকদিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন টুকু। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। পরে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।