ভয়াবহ পাহাড়ি ঢল ও ভূমিধসে নেপালে প্রাণহানি বেড়ে ১ হাজার ১২৭ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন সাড়ে ৪ হাজারের বেশি মানুষ। এখনও দুর্গত এলাকাগুলোতে উদ্ধারকাজ চলছে।
উদ্ধার অভিযানে নেপালের সেনাবাহিনী ও পুলিশের ১০ হাজারের বেশি সদস্য কাজ করছেন। তাদের সঙ্গে ভারত, চীনসহ বিভিন্ন দেশের উদ্ধারকারীরাও যোগ দিয়েছেন। পাশাপাশি চলছে ত্রাণ তৎপরতা।
নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, দুর্গত এলাকাগুলোতে অন্তত ৩০০টি ভবন পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও বহু স্থাপনা। ধ্বংস হয়েছে বিস্তীর্ণ এলাকার রাস্তাঘাট ও যোগাযোগ অবকাঠামো।
বিধ্বস্ত অবকাঠামো পুনর্নির্মাণ করে স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে অন্তত তিন মাস সময় লাগতে পারে বলে জানিয়েছে প্রশাসন।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।