শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সফর নিয়ে ‘স্নাইপার’ মন্তব্য, রাজশাহীতে যুবক গ্রেপ্তাররাস্তার পাশে পিঠা বিক্রিতেও লাগবে নিবন্ধনঢাকা-দাম্মাম ফ্লাইট চালু, জেদ্দায়ও বাড়ছে ফ্লাইটআগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকারবুকে তীব্র ব্যথা নিয়ে সিসিইউতে স্থানীয় সরকারমন্ত্রীদাম্মাম বিমানবন্দরে হামলায় আহত দুই বাংলাদেশি সুস্থসাত ইসলামী দল নিয়ে গঠিত হলো ‘সমমনা ইসলামী জোট’প্রধানমন্ত্রী পদত্যাগের নির্দেশ দিয়ে সেরা পরামর্শ দিয়েছিলেন: ইশরাকসাইবার নিরাপত্তা আইন সংশোধনে অংশীজনদের সঙ্গে আলোচনা চলছে: তথ্যমন্ত্রীদাম্মাম বিমানবন্দরে ফের হুতি হামলা, নিহত ১ফ্রান্সের বিক্ষোভ নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের ‘স্টুপিড’ মন্তব্য, ক্ষুব্ধ মাখোঁবাংলাদেশিসহ ২০ দেশের ৭২১ নাগরিককে ফেরত পাঠাল কম্বোডিয়াপরিবারসহ সৌদি আরব ছাড়তে মার্কিন দূতাবাসের কিছু কর্মীকে নির্দেশপারস্য উপসাগরে ৪ জাহাজে ইরানের হামলা, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারিইরানের হামলার নিন্দা, গাজায় যুদ্ধবিরতি চায় কাতার-ফ্রান্সলক্ষ্মীপুরে ১ হাজার ৩২০ পিস ইয়াবাসহ মা-মেয়ে গ্রেপ্তার, বাবা পলাতকসাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলিআইনের শাসন সূচকে দুই ধাপ এগিয়ে ১২৩তম বাংলাদেশশীতের দিনে পারফিউম ব্যবহারে বদল, সুগন্ধ দীর্ঘস্থায়ী রাখতে যা করবেন

ইরানে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৪

ইরানে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৪
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ০২, ২০২৬ ১০:১৮ পূর্বাহ্ন

ইরানের দক্ষিণাঞ্চলে একটি বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলায় চারজন নিহত ও ৫০ জনের বেশি আহত হয়েছেন। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে বলে জানিয়েছে ইরানের রেড ক্রিসেন্ট।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রেড ক্রিসেন্ট জানায়, হরমোজগান প্রদেশের সিরিক শহরের একটি আবাসিক বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলাকালে ছিটকে আসা বিস্ফোরকের টুকরোর আঘাতে হতাহতের ঘটনা ঘটে।

ইরানের সরকারি একটি অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওতে হামলার পর ঘটনাস্থলে ব্যাপক ধ্বংসাবশেষ দেখা গেছে। এর আগে স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছিলেন, হামলায় দুজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন।

যুক্তরাষ্ট্র বলছে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হচ্ছে। হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ ও মার্কিন সেনাদের বিরুদ্ধে ইরানের সাম্প্রতিক হামলার চেষ্টার জবাবে এ অভিযান চালানো হচ্ছে বলে দাবি ওয়াশিংটনের।

এদিকে ইরানের পাল্টা হামলায় কুয়েত, জর্ডান, ইরাক ও বাহরাইনে থাকা অন্তত চারটি মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হয়েছে বলে জানিয়েছে তেহরান।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।