আইনের শাসন সূচকে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ। ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্টের চলতি বছরের সূচকে ১৪৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২৩তম। দেশটির স্কোর দাঁড়িয়েছে শূন্য দশমিক ৩৯।
তবে সামগ্রিক অবস্থান এখনো পিছিয়ে থাকলেও আইনের শাসনে অগ্রগতির দিক থেকে বিশ্বের ১৫তম শীর্ষ দেশ হয়েছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান চতুর্থ।
এ অঞ্চলে আইনের শাসন সূচকে সবার ওপরে রয়েছে নেপাল। দ্বিতীয় অবস্থানে শ্রীলঙ্কা এবং তৃতীয় স্থানে ভারত। এরপর রয়েছে বাংলাদেশ। তালিকায় বাংলাদেশের পরে অবস্থান করছে পাকিস্তান ও আফগানিস্তান।
বিশ্বের অন্যান্য অঞ্চলের তুলনায় আইনের শাসনে এগিয়ে রয়েছে ইউরোপের দেশগুলো। এবারের সূচকের শীর্ষ পাঁচে রয়েছে ডেনমার্ক। এরপর যথাক্রমে নরওয়ে। ফিনল্যান্ড। সুইডেন ও লুক্সেমবার্গ।
সূচকে দুই ধাপ উন্নতি বাংলাদেশের জন্য ইতিবাচক হলেও আইনের শাসন প্রতিষ্ঠায় আরও অগ্রগতির প্রয়োজনীয়তা তুলে ধরছে দেশের অবস্থান।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।