প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর নিয়ে ফেসবুকে ‘স্নাইপার’ সংক্রান্ত মন্তব্য করার অভিযোগে আবু বকর সিদ্দিক নামে এক যুবককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এসআরবি-৫ অধিনায়ক লে. কর্নেল ফয়সাল ইশতিয়াক জানান, আবু বকরকে আটকের পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রধানমন্ত্রীর সফরে ব্যবহৃত বাসের ছবি দিয়ে ‘দ্য বিউটি অব রাজশাহী’ নামের একটি ফেসবুক পেজে করা পোস্টের মন্তব্যের ঘরে আবু বকরের অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘ইস! একটা বড় সুযোগ, শুধু একটা স্নাইপারের অভাব ছিল।’ মন্তব্যটি ছড়িয়ে পড়ার পর উদ্বেগ তৈরি হয়।
রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম মন্তব্যটি তদন্তের দাবি জানিয়েছেন। আরএমপি মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।