বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সফর নিয়ে ‘স্নাইপার’ মন্তব্য, রাজশাহীতে যুবক গ্রেপ্তাররাস্তার পাশে পিঠা বিক্রিতেও লাগবে নিবন্ধনঢাকা-দাম্মাম ফ্লাইট চালু, জেদ্দায়ও বাড়ছে ফ্লাইটপ্রধানমন্ত্রী পদত্যাগের নির্দেশ দিয়ে সেরা পরামর্শ দিয়েছিলেন: ইশরাকবাংলাদেশিসহ ২০ দেশের ৭২১ নাগরিককে ফেরত পাঠাল কম্বোডিয়াপরিবারসহ সৌদি আরব ছাড়তে মার্কিন দূতাবাসের কিছু কর্মীকে নির্দেশপারস্য উপসাগরে ৪ জাহাজে ইরানের হামলা, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারিদাম্মাম বিমানবন্দরে ফের হুতি হামলা, নিহত ১ফ্রান্সের বিক্ষোভ নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের ‘স্টুপিড’ মন্তব্য, ক্ষুব্ধ মাখোঁইরানের হামলার নিন্দা, গাজায় যুদ্ধবিরতি চায় কাতার-ফ্রান্সসাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলিলক্ষ্মীপুরে ১ হাজার ৩২০ পিস ইয়াবাসহ মা-মেয়ে গ্রেপ্তার, বাবা পলাতক

দাম্মাম বিমানবন্দরে ফের হুতি হামলা, নিহত ১

দাম্মাম বিমানবন্দরে ফের হুতি হামলা, নিহত ১
দাম্মাম বিমানবন্দরে ফের হুতি হামলা, নিহত ১
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ২২, ২০২৬ ১১:৪৯ পূর্বাহ্ন

সৌদি আরবের দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফের হামলার ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও আটজন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় এ হামলা চালানোর জন্য হুতিদের দায়ী করেছে সৌদি কর্তৃপক্ষ। একই দিন সৌদি আরামকোর একটি তেলক্ষেত্র লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টাও করা হয়। সৌদি আরবের দাবি, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দিয়ে ড্রোনটি ভূপাতিত করা হলেও ধ্বংসাবশেষের আঘাতে দুজন নিহত ও দুজন আহত হন।

এদিকে, নিরাপত্তাঝুঁকির কারণে সৌদি আরবে অবস্থানরত মার্কিন দূতাবাসের কিছু কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।

সাম্প্রতিক সময়ে সৌদি আরবের বিমানবন্দর ও জ্বালানি স্থাপনাগুলোতে ধারাবাহিক হামলার ঘটনায় দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েছে। এর মধ্যে রিয়াদে ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ’ সম্মেলন ২০২৭ সাল পর্যন্ত পিছিয়ে দেয়া হয়েছে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।