অবৈধ অভিবাসন ও অনলাইন প্রতারণাসহ আন্তঃদেশীয় অপরাধ দমনে অভিযান জোরদার করেছে কম্বোডিয়া। এর অংশ হিসেবে ১০ দিনে বাংলাদেশিসহ ২০ দেশের ৭২১ বিদেশি নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে ৯৫ জন নারী।
কম্বোডিয়ার সংবাদমাধ্যম খেমের টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, অনলাইন প্রতারণায় জড়িত থাকার অভিযোগে ৯০ জন চীনা ও ৫৪ নারীসহ ইন্দোনেশিয়ার ৩৫৫ নাগরিককে ফেরত পাঠানো হয়েছে।
অন্যদের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত পার হওয়া, নথি জাল, চাঁদাবাজি, অপহরণ, মাদক পাচার ও অবৈধভাবে কাজ করাসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
প্রধানমন্ত্রী হুন মানেতের নির্দেশে জাতীয় নিরাপত্তা ও দেশের ভাবমূর্তি রক্ষায় এ অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।