আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোলা সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্পিকার বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া প্রয়োজন। সাধারণ মানুষের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে নির্বাচনি ব্যবস্থায় আমূল সংস্কার করতে হবে।
ভোলার গ্যাসের বিষয়ে তিনি বলেন, জেলায় পর্যাপ্ত প্রাকৃতিক গ্যাসের সম্ভাবনা রয়েছে। ভোলাবাসীর গ্যাসের ন্যায্য অধিকার নিশ্চিত করতে জ্বালানিমন্ত্রীর সঙ্গে কথা বলবেন তিনি।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।