বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
ভারত-বাংলাদেশ ট্রেন যোগাযোগে নতুন উদ্যোগ, বাড়ছে রুটশাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু নিয়ে নতুন সিদ্ধান্ত, দিনক্ষণ জানালেন বিমানমন্ত্রী‘আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, এটি মাফিয়া গ্যাং: ডা. জাহেদডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ কর্মসূচি, উদ্বোধন শনিবারস্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না!বাংলাদেশ-ভারতের অমীমাংসিত বিষয় দ্রুত সমাধানের তাগিদ রাষ্ট্রপতিরভেনিসে বাঁধনের ওপর হামলা, সংসদে নিন্দাবাঁধনের ওপর হামলা, ইতালি পুলিশের সঙ্গে যোগাযোগ করবে সরকারমন্ত্রী-প্রতিমন্ত্রীদের ভ্রমণ বিল নিয়ে নতুন নির্দেশনাবায়রার সাবেক সচিবের মায়ের ইন্তেকাল, শোক প্রকাশরেকর্ড বিক্রি, কেরুর মদ ব্যবসায় মুনাফা ২২৪ কোটি টাকাবাংলাদেশসহ ৬ দেশে ইসরায়েলিদের ভ্রমণ না করার পরামর্শ ইসরায়েলের১৬ দেশের জন্য ডেনমার্কের নতুন অভিবাসন পথ, তালিকায় নেই বাংলাদেশমার্কিন আধিপত্য ঠেকাতে চীনের নতুন কৌশলবাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি চান ভলকার টুর্কসৌদির চার শহরে হুথি হামলা, আহত ৭৩ বেসামরিকদক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা, দুই শিশুসহ নিহত ১২রাশিয়ায় পাহাড়ে তুষারধস, নিহত ১১ পর্বতারোহীহাসিনাকে ‘কোনো অবস্থাতেই প্রত্যর্পণ করবে না’ দিল্লি: আনন্দবাজারমোদির অনুষ্ঠানস্থলে বন্দুক ও ভুয়া পিএমও পরিচয়পত্রসহ দুজন গ্রেপ্তারস্কুলে পাঠাতেই ভয়, পশ্চিম তীরে সন্তানদের নিরাপত্তা নিয়ে শঙ্কায় ফিলিস্তিনি বাবা-মানোরার ‘খেলনা বিমান’ মন্তব্যে ২০ শতাংশ কমেছে বুকিং!ইতালির ভেনিসে হেনস্তার শিকার বাঁধনবাড়ি ফেরার টিকিট পকেটে, সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহতসিরাজগঞ্জে রতনকান্দির ঝুঁকিপূর্ণ সড়ক মেরামত শুরুশেরপুর সীমান্তে সাড়ে ৪ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দমালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় বগুড়ার তুহিন নিহতলাইসেন্স ছাড়াই মশার কয়েল উৎপাদন, বগুড়ায় ৬০ হাজার টাকা জরিমানাবন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে শিশুর মৃত্যুমাহবুব উদ্দিন খোকনের সঙ্গে উচ্চবাচ্য, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

জাতীয় গ্রিডের কেন্দ্রীয় নিয়ন্ত্রণে আসছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

জাতীয় গ্রিডের কেন্দ্রীয় নিয়ন্ত্রণে আসছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
জাতীয় গ্রিডের কেন্দ্রীয় নিয়ন্ত্রণে আসছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ০২, ২০২৬ ০১:১২ অপরাহ্ন

জাতীয় গ্রিডের আধুনিক নিয়ন্ত্রণ ব্যবস্থার সঙ্গে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। এ লক্ষ্যে কেন্দ্রটির দুই ইউনিটের বিদ্যুৎ সঞ্চালন-সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য জাতীয় লোড ডিসপ্যাচ সেন্টারের (এনএলডিসি) এসসিএডিএ ও এনার্জি ম্যানেজমেন্ট সিস্টেমে (ইএমএস) সংযুক্ত করা হবে।

বুধবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (বিএইসি) ও জিই ভারনোভার মধ্যে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তি অনুযায়ী, রূপপুরের ইউনিট-১ ও ইউনিট-২-এর সঙ্গে সংশ্লিষ্ট আটটি সঞ্চালন লাইন এবং ৪০০ কেভি ও ২৩০ কেভি জিআইএস সাবস্টেশনের গুরুত্বপূর্ণ সিগন্যাল ও তথ্য এনএলডিসির এসসিএডিএ/ইএমএসে যুক্ত হবে। এর ফলে রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালনের প্রয়োজনীয় তথ্য রিয়েল-টাইমে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থায় পর্যবেক্ষণ করা যাবে।

সংশ্লিষ্টরা বলছেন, রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে নির্ভরযোগ্যভাবে সঞ্চালন এবং কেন্দ্রটির কমিশনিং ও পরবর্তী অপারেশনের জন্য এ ইন্টিগ্রেশন গুরুত্বপূর্ণ। ইউনিট-১-এর ফুয়েল লোডিং-পরবর্তী পরীক্ষা-নিরীক্ষা ও কমিশনিং কার্যক্রমও এগিয়ে চলছে।

দুই ইউনিট জাতীয় গ্রিডে যুক্ত হলে উৎপাদনকেন্দ্র, সঞ্চালন অবকাঠামো ও গ্রিড নিয়ন্ত্রণ ব্যবস্থার মধ্যে সমন্বিত তথ্য আদান-প্রদান বিদ্যুৎ সরবরাহের স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।