বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ

নেপালের দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা দেবে বাংলাদেশ

নেপালের দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা দেবে বাংলাদেশ
নেপালের দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা দেবে বাংলাদেশ
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ০২, ২০২৬ ০১:২০ অপরাহ্ন

নেপালের উত্তরাঞ্চলে ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ১ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১২ কোটি ৩০ লাখ টাকা) জরুরি অনুদান দেয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকার।

ঢাকা ও কাঠমান্ডুর দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে এই সহায়তার সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের চলতি অর্থবছরের বিশেষ বরাদ্দ থেকে এই অর্থ দেয়া হবে। অনুদানের বিষয়টি চূড়ান্ত অনুমোদনের জন্য বর্তমানে অর্থ মন্ত্রণালয়ে রয়েছে বলে জানা গেছে।

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ এই দুর্যোগে নেপালে এখন পর্যন্ত ১ হাজার ১১৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন ৩ হাজার ৯১৬ জন।

এদিকে, চীনের অংশে অন্তত ১৬ জন নিহত এবং ৫৪৬ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে ২৬১ জন বিদেশি নাগরিক।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।