বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচলে কোনো বাধা নেই বলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমী জাহানাবাদী।
বুধবার (২ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দফতরে সৌজন্য সাক্ষাতে এ কথা জানান তিনি। বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় মধ্যপ্রাচ্যসহ সংশ্লিষ্ট অঞ্চলে চলমান উত্তেজনার দ্রুত অবসান এবং দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
সাক্ষাতে আলোচিত মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়েও কথা বলেন ইরানি রাষ্ট্রদূত। তিনি জানান, মক্কা প্যাক্ট ইরানের বিরুদ্ধে কোনো জোট নয়। আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হলে ইরান এতে যোগ দেবে। একই সঙ্গে মক্কা প্যাক্টে বাংলাদেশের অন্তর্ভুক্তিতেও তেহরানের আপত্তি নেই বলে জানান তিনি।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।