বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু উদ্বোধন

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু উদ্বোধন
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু উদ্বোধন
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ০২, ২০২৬ ০২:৩৩ অপরাহ্ন

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুই লেনবিশিষ্ট দুটি সার্ভিস সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ধউর ব্রিজের ওপর আয়োজিত অনুষ্ঠানে সেতু দুটি উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। পরে তিনি সেতু এলাকা পরিদর্শন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে সেতুমন্ত্রী বলেন, রাজধানী থেকে আশুলিয়া যেতে দীর্ঘদিন ধরে ব্যাপক যানজটের ভোগান্তি পোহাতে হতো। সেতু দুটি চালু হওয়ায় এ অঞ্চলের মানুষের চলাচলের দুর্ভোগ অনেকটাই কমবে।

তিনি আরও বলেন, প্রকল্পটি বাস্তবায়নে সরকারকে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। সেতু চালু হওয়ায় এ অঞ্চলের মানুষ খুশি হয়েছে।

উদ্বোধনের পর ধউর রোড থেকে আশুলিয়া পর্যন্ত দুই লেনের সার্ভিস সেতু দিয়ে যানবাহন চলাচল শুরু হয়।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।