চার দফা দাবিতে শজিমেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
চার দফা দাবিতে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকেরা।
বুধবার (২ সেপ্টেম্বর) সংবাদ ব্রিফিংয়ে তারা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।
ইন্টার্ন চিকিৎসকদের দাবি, মঙ্গলবার রাতে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাদের ওপর হামলা হয়। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ছয়জনের আঘাত গুরুতর।
তাদের চার দফা দাবির মধ্যে রয়েছে—হামলায় জড়িতদের গ্রেপ্তার ও মামলা, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা, আনসার সদস্য বাড়ানো, শয্যাসংখ্যা অনুযায়ী প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং একজন রোগীর সঙ্গে একজনের বেশি স্বজন বা এটেনডেন্ট না রাখা।
মঙ্গলবার রাত ১২টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন তারা। ইন্টার্ন চিকিৎসকেরা জানান, হামলায় জড়িতদের গ্রেপ্তার ও মামলার অগ্রগতি দৃশ্যমান না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।
সজল শেখ, বগুড়া
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।