বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান
সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ০২, ২০২৬ ০৩:১০ অপরাহ্ন

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২ সেপ্টেম্বর) দুদকের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন। দুদক সূত্র জানায়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে দায়িত্ব পালনকালে দুর্নীতির অভিযোগ ওঠে আসিফ মাহমুদের বিরুদ্ধে।

অভিযোগে তৎকালীন মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্মসচিব ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন ও উপসচিব মো. মাসুম আহমেদের সঙ্গে যোগসাজশের কথা বলা হয়েছে।

অভিযোগের বিস্তারিত অনুসন্ধানে চার সদস্যের কমিটি গঠন করেছে দুদক। কমিটির প্রধান করা হয়েছে উপপরিচালক জাহিদ কালামকে। সদস্যরা হলেননাছরুল্লাহ হোসাইন, ইমরান আকন ও রোমান উদ্দিন।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।