বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, সবাই বাংলাদেশি: প্রধানমন্ত্রীবিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক হবে দুই সপ্তাহে: প্রতিমন্ত্রীবিশ্ব ইজতেমার ২০২৭ সালের তারিখ ঘোষণাপ্রধানমন্ত্রী তারেক রহমানের কারামুক্তির ১৯ বছর আজকুয়েতে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ইরানের হামলাইরানের সঙ্গে বাণিজ্য নিয়ে ভারতকে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রেরহরমুজ নিয়ন্ত্রণের মার্কিন দাবি উড়িয়ে মাইন বসাচ্ছে ইরানতাবলিগের প্রবীণ মুরব্বি মাওলানা এহসানুল হকের ইন্তেকালযেকোনো সময় ইরানে হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: ট্রাম্পজিরো পয়েন্ট থেকে সদরঘাট, সড়কে বসতে পারবেন না হকাররাভূমিকম্পে ঢাকায় ৪৪৫টি স্থান নির্ধারণ আশ্রয়কেন্দ্র হিসেবেকর্মবিরতির মধ্যেই শজিমেকের বহির্বিভাগ বন্ধ, ভোগান্তিতে রোগীরাশাপলা চত্বর মামলায় শেখ হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ

ভূমিকম্পে ঢাকায় ৪৪৫টি স্থান নির্ধারণ আশ্রয়কেন্দ্র হিসেবে

ভূমিকম্পে ঢাকায় ৪৪৫টি স্থান নির্ধারণ আশ্রয়কেন্দ্র হিসেবে
ভূমিকম্পে ঢাকায় ৪৪৫টি স্থান নির্ধারণ আশ্রয়কেন্দ্র হিসেবে
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ০৩, ২০২৬ ০১:২৯ অপরাহ্ন

ঢাকায় ভূমিকম্প হলে আশ্রয়কেন্দ্র হিসেবে স্কুল-কলেজসহ ৪৪৫টি স্থান নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে মহাখালীতে ভূমিকম্পজনিত দুর্যোগ ব্যবস্থাপনায় স্বেচ্ছাসেবক গঠনের লক্ষ্যে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

দুর্যোগমন্ত্রী বলেন, ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহ ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ। ঢাকায় ভূমিকম্পের ক্ষয়ক্ষতি মোকাবেলায় প্রধানমন্ত্রী এক লাখ উদ্ধারকর্মী প্রস্তুত রাখার নির্দেশনা দিয়েছেন।

তিনি বলেন, ঢাকায় কতটা বিল্ডিং কোড মানা হয়েছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তাই ভবন নির্মাণে সচেতনভাবে বিল্ডিং কোড মানার আহ্বান জানান তিনি।

নভেম্বর থেকে পাঁচ হাজারের বেশি খাল খনন শুরু হবে জানিয়ে মন্ত্রী বলেন, গ্রামীণ খাল উদ্ধার করে সবুজায়ন, কৃষি ও পানি নিষ্কাশনের পরিকল্পনা রয়েছে সরকারের।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।