বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, সবাই বাংলাদেশি: প্রধানমন্ত্রীবিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক হবে দুই সপ্তাহে: প্রতিমন্ত্রীবিশ্ব ইজতেমার ২০২৭ সালের তারিখ ঘোষণাপ্রধানমন্ত্রী তারেক রহমানের কারামুক্তির ১৯ বছর আজকুয়েতে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ইরানের হামলাইরানের সঙ্গে বাণিজ্য নিয়ে ভারতকে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রেরহরমুজ নিয়ন্ত্রণের মার্কিন দাবি উড়িয়ে মাইন বসাচ্ছে ইরানতাবলিগের প্রবীণ মুরব্বি মাওলানা এহসানুল হকের ইন্তেকালযেকোনো সময় ইরানে হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: ট্রাম্পজিরো পয়েন্ট থেকে সদরঘাট, সড়কে বসতে পারবেন না হকাররাভূমিকম্পে ঢাকায় ৪৪৫টি স্থান নির্ধারণ আশ্রয়কেন্দ্র হিসেবেকর্মবিরতির মধ্যেই শজিমেকের বহির্বিভাগ বন্ধ, ভোগান্তিতে রোগীরাশাপলা চত্বর মামলায় শেখ হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ

কর্মবিরতির মধ্যেই শজিমেকের বহির্বিভাগ বন্ধ, ভোগান্তিতে রোগীরা

কর্মবিরতির মধ্যেই শজিমেকের বহির্বিভাগ বন্ধ, ভোগান্তিতে রোগীরা
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ০৩, ২০২৬ ০১:৩৪ অপরাহ্ন

কর্মবিরতির মধ্যেই বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসাসেবা বন্ধ করে দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকেরা। বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে বহির্বিভাগের টিকিট কাউন্টার বন্ধ করে দেয়া হয়। এতে দূরদূরান্ত থেকে আসা রোগীরা ভোগান্তিতে পড়েন।

ইন্টার্ন চিকিৎসকেরা জানান, চার দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত বহির্বিভাগের চিকিৎসাসেবা বন্ধ থাকবে। তবে জরুরি বিভাগে চিকিৎসাসেবা চালু রয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সমস্যা সমাধানে বৃহস্পতিবার দুপুর ১২টায় চিকিৎসক, নার্স, কর্তৃপক্ষ এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে মতবিনিময় সভা হবে।

এর আগে মঙ্গলবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। ওই ঘটনার পর রাত ১২টা থেকে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকেরা।

বুধবার সংবাদ ব্রিফিংয়ে ইন্টার্ন চিকিৎসকেরা দাবি করেন, হামলায় তাদের অন্তত ১৫ জন আহত হয়েছেন। এর মধ্যে ছয়জনের আঘাত গুরুতর। হামলাকারীদের গ্রেপ্তার ও ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তাসহ চার দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

তবে শজিমেক হাসপাতালের উপপরিচালক ডা. মঞ্জুর-এ-মোর্শেদ জানান, ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে হাসপাতালের চিকিৎসাসেবা ব্যাহত হয়নি। মিডলেভেল চিকিৎসক, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধানসহ অন্য চিকিৎসকেরা সেবা দিয়ে যাচ্ছেন।

সজল শেখ

বগুড়া

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।