ইরানের বিরুদ্ধে আবারও যেকোনো সময় বড় ধরনের হামলা চালাতে যুক্তরাষ্ট্র পুরোপুরি প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার (২ সেপ্টেম্বর) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ইরানের সামরিক স্থাপনায় সাম্প্রতিক মার্কিন হামলার প্রসঙ্গ তুলে ট্রাম্প বলেন, গত রাতে রাডার ব্যবস্থার পাশাপাশি আরও অনেক স্থাপনা ধ্বংস করা হয়েছে। প্রয়োজন হলে যেকোনো সময় ইরানে আবারও বড় ধরনের হামলা চালাতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র।
এদিকে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে দাবি করে এর নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালি’ রাখার প্রস্তাব দিয়েছেন তিনি। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প এ প্রস্তাব দেন। পরে হোয়াইট হাউসের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকেও পরিবর্তিত একটি মানচিত্র প্রকাশ করা হয়, যেখানে হরমুজ প্রণালিকে ‘ট্রাম্প প্রণালি’ হিসেবে দেখানো হয়েছে।
এর আগে মেক্সিকো উপসাগরের নাম ‘গালফ অব আমেরিকা’ করার নির্বাহী আদেশ জারি করেছিলেন ট্রাম্প।
বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন হয় হরমুজ প্রণালি দিয়ে। দীর্ঘ সংঘাত ও তেলের দাম বৃদ্ধির কারণে মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্প নিজ দেশেও রাজনৈতিক চাপের মুখে রয়েছেন।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।