বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, সবাই বাংলাদেশি: প্রধানমন্ত্রীবিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক হবে দুই সপ্তাহে: প্রতিমন্ত্রীবিশ্ব ইজতেমার ২০২৭ সালের তারিখ ঘোষণাপুলিশকে সততা-নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ রাষ্ট্রপতিরপ্রধানমন্ত্রী তারেক রহমানের কারামুক্তির ১৯ বছর আজকুয়েতে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ইরানের হামলাইরানের সঙ্গে বাণিজ্য নিয়ে ভারতকে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রেরহরমুজ নিয়ন্ত্রণের মার্কিন দাবি উড়িয়ে মাইন বসাচ্ছে ইরানতাবলিগের প্রবীণ মুরব্বি মাওলানা এহসানুল হকের ইন্তেকালযেকোনো সময় ইরানে হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: ট্রাম্পজিরো পয়েন্ট থেকে সদরঘাট, সড়কে বসতে পারবেন না হকাররাভূমিকম্পে ঢাকায় ৪৪৫টি স্থান নির্ধারণ আশ্রয়কেন্দ্র হিসেবেকর্মবিরতির মধ্যেই শজিমেকের বহির্বিভাগ বন্ধ, ভোগান্তিতে রোগীরাশাপলা চত্বর মামলায় শেখ হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ

পুলিশকে সততা-নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ রাষ্ট্রপতির

পুলিশকে সততা-নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ রাষ্ট্রপতির
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ০৩, ২০২৬ ০৩:৩৫ অপরাহ্ন

দুষ্টের দমনে পুলিশকে কঠোর এবং শিষ্টের পালনে ন্যায়সঙ্গত মানবিক আচরণ করার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার ( সেপ্টেম্বর) বঙ্গভবনে বাংলাদেশ পুলিশের আইজিপি মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি নির্দেশনা দেন।

রাষ্ট্রপতি বলেন, আইনশৃঙ্খলা রক্ষা অপরাধ দমনে পুলিশকে সততা, নিষ্ঠা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। একইসঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠায় দ্রুত যথাযথ পদক্ষেপ নিতে হবে।

সাইবার অপরাধ, অপতথ্য, মিথ্যা তথ্য গুজব, ছিনতাই, চাঁদাবাজি এবং মাদকের বিস্তার রোধে কার্যকর ব্যবস্থা নিতে আইজিপিকে নির্দেশ দেন তিনি। নারী শিশুর নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পাশাপাশি এসব বিষয়ে জনগণকে নিয়মিত অবহিত করার ওপরও গুরুত্ব দেন রাষ্ট্রপতি।

ছাড়া বিচারবহির্ভূত হত্যা, জনগণকে হয়রানি মিথ্যা মামলা বন্ধে কার্যকর ব্যবস্থা অব্যাহত রাখার নির্দেশ দেন তিনি। মানুষের মৌলিক মানবাধিকার গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখতে সরকার কাজ করছে বলেও জানান রাষ্ট্রপতি।

সাক্ষাৎকালে আইজিপি পুলিশ বাহিনীর আধুনিকায়ন, ডিজিটালাইজেশন মনোবল দৃঢ় রাখতে নেয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। সময় দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রপতি।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।