সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
প্রায় ৩ দিন পর চালু হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটসাইবার হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট‘ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে পতিত ফ্যাসিস্ট শক্তি’ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ ইসিরডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যুপাহাড়সম ব্যর্থতা ঢাকতে বিরোধীদের ওপর দায় চাপাচ্ছে সরকার: জামায়াত আমিরতিন দশকের রেকর্ড পতন ভারতের বন্ডবাজারে, চাপে অর্থনীতিইরানে আজই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, ইঙ্গিত ট্রাম্পেরতেল ছড়িয়ে পড়ার আশঙ্কা, রাস আল-খাইমাহর সব সৈকত বন্ধ ঘোষণাপদ্মা ব্যারেজের উদ্বোধন জানুয়ারি-ফেব্রুয়ারিতে: পানিসম্পদমন্ত্রীপাবনায় শিশু কলি হত্যা: অভিযুক্তের বাড়ি গুঁড়িয়ে এবার মাটি লুটডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৯৮, মামলা ৪১দিনভর উত্তেজনার পর রাতে দাফন সাঈদীর মামলার বাদীরবাল্যবিবাহ ও ইভটিজিং ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানে সভা করা হবে: প্রতিমন্ত্রী১ নভেম্বর থেকে খুলছে সেন্টমার্টিন, পর্যটক প্রবেশে থাকছে সীমা‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য, সেই যুবক ৭ দিনের রিমান্ডে

দুইদিন পর কর্মবিরতি প্রত্যাহার করলেন বগুড়ার ইন্টার্ন চিকিৎসকরা

দুইদিন পর কর্মবিরতি প্রত্যাহার করলেন বগুড়ার ইন্টার্ন চিকিৎসকরা
দুইদিন পর কর্মবিরতি প্রত্যাহার করলেন বগুড়ার ইন্টার্ন চিকিৎসকরা
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ০৩, ২০২৬ ০৪:৩৬ অপরাহ্ন

দুইদিন পর কর্মবিরতি প্রত্যাহার করেছেন বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজনদের হামলায় কয়েকজন ইন্টার্ন চিকিৎসক আহত হওয়ার ঘটনায় মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত থেকে তারা কর্মবিরতিতে ছিলেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে দাবি পূরণের আশ্বাস পেয়ে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন তারা।

এর আগে সকালে ইন্টার্ন চিকিৎসকেরা বহির্বিভাগের টিকিট কাউন্টার বন্ধ করে দিলে হাসপাতাল কর্তৃপক্ষ তালা ভেঙে সেবা চালুর উদ্যোগ নেয়। এ সময় ইন্টার্ন চিকিৎসকেরা হাসপাতালের সামনে অবস্থান নিয়ে জরুরি বিভাগ ছাড়া অন্য সেবা বন্ধ রাখার ঘোষণা দেন।

দুপুরে হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা প্রশাসন, পুলিশ, হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক নেতৃবৃন্দসহ রাজনৈতিক ও সামাজিক নেতারা অংশ নেন। সভায় ইন্টার্ন চিকিৎসকদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয়া হয়।

হাসপাতালের উপপরিচালক মুঞ্জুর-ই-মোরশেদ জানান, বৈঠকে দাবি পূরণের আশ্বাস পাওয়ার পর ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতি প্রত্যাহার করে নেন।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।