খুব শিগগিরই ইরানের পিকঅ্যাক্স মাউন্টেন সাইটে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
চলমান সংঘাতকে ‘যুদ্ধ’ নয়, ‘সামরিক সংঘাত’ হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, এটি যুক্তরাষ্ট্রের জন্য তুচ্ছ বিষয়। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে যান চলাচল নিয়ন্ত্রণ করছে এবং ইরানের রাডার, বিমানসহ সামরিক সক্ষমতার বিভিন্ন অংশে হামলা চালিয়েছে।
ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখা হয়েছে দাবি করে ট্রাম্প বলেন, “তাদের পারমাণবিক অস্ত্র থাকবে না। এটাই আমরা করেছি। আমরা খুব শিগগিরই পিকঅ্যাক্সে আঘাত হানতে পারি।”
সংঘাত কখন শেষ হবে—এ বিষয়ে কোনো সময়সীমা দিতে পারেননি ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে তার প্রধান উদ্দেশ্য অর্জন করেছে বলে দাবি করেন তিনি।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।