শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ

বলিভিয়ায় সামরিক ব্যারাকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় সামরিক ব্যারাকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০
বলিভিয়ায় সামরিক ব্যারাকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ০৫, ২০২৬ ১০:৫৫ পূর্বাহ্ন

বলিভিয়ায় একটি সামরিক ব্যারাকে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৬২ জন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানী লা পাজ থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে ভিয়াচা পৌর এলাকায় এ বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে সামরিক স্থাপনার একটি এলাকায় বিস্ফোরণটি ঘটে। সেখানে আতশবাজি ও অন্যান্য পাইরোটেকনিক সামগ্রী সংরক্ষণ করা হতো।

বিস্ফোরণের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংরক্ষণ করা আতশবাজির মজুত থেকেই বিস্ফোরণের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন কর্মকর্তারা।

ভিয়াচার স্বাস্থ্য বিভাগের পরিচালক রিতা নেব্রাস্কা জানান, ঘটনায় ১০ থেকে ১৫ জনের মৃত্যু হয়ে থাকতে পারে। আহত ৬২ জনের মধ্যে ১৪ জনকে লা পাজের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

বিস্ফোরণের তীব্রতায় আশপাশের কয়েকটি বাড়ির জানালার কাচ ভেঙে যায় এবং বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর সামরিক কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

দমকলকর্মীরা জানিয়েছেন, ঘটনাস্থলে এখনো তাপের উৎস রয়েছে। ফলে ফের বিস্ফোরণের আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের ঘটনাস্থল থেকে অন্তত ১৫০ মিটার দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।