সৌদি আরবের কাছে ৫ বিলিয়ন ডলারের বোমা, গাইডেন্স কিট ও অন্যান্য সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) এ অনুমোদন দেয়া হয়েছে বলে জানিয়েছে গালফ নিউজ।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, প্রস্তাবিত এই বিক্রয় সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো, অভ্যন্তরীণ প্রতিরক্ষা শক্তিশালী করা এবং মার্কিন বাহিনী ও উপসাগরীয় অঞ্চলের অন্যান্য অংশীদারদের সঙ্গে আন্তঃকার্যক্ষমতা উন্নত করতে সহায়তা করবে।
দপ্তরটি আরও জানায়, ন্যাটোর বাইরের একটি প্রধান মিত্র দেশের নিরাপত্তা জোরদারের মাধ্যমে এ বিক্রয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্য পূরণে সহায়তা করবে।
প্রতিবেদনে বলা হয়, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান যুদ্ধে সৌদি আরবও বারবার হামলার শিকার হয়েছে। ইরানি বাহিনী ও ইয়েমেনের তেহরান-সমর্থিত হুতি গোষ্ঠী সৌদিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
রিয়াদের কাছে বোমা বিক্রির প্রস্তাবের বিষয়ে মার্কিন কংগ্রেসকে অবহিত করেছে পররাষ্ট্র দপ্তর। এখন চূড়ান্তভাবে কার্যকর করতে মার্কিন আইনপ্রণেতাদের অনুমোদনের অপেক্ষায় রয়েছে প্রস্তাবটি।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।