জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। শনিবার (৫ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খাঁন বলেন, লংমার্চে দলের নেতাকর্মীদের বাইরে সাধারণ মানুষের কোনো আগ্রহ নেই। জামায়াত নেতৃত্বাধীন ৯ দলীয় জোট সাধারণ মানুষকে আন্দোলনে টানতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।
বিদ্যুৎ, জ্বালানি ও গ্যাস সংকট নিয়ে তিনি বলেন, ছয় মাসের সরকারের ওপর ১৮-২০ বছরের সমস্যা ও অব্যবস্থাপনার দায় চাপানোর চেষ্টা মূর্খতার শামিল। জুলাই জাতীয় সংসদ (সনদ) বাস্তবায়নে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও দাবি করেন তিনি।
বিরোধীদলের ছয় দফা দাবিতে জনগণের আগ্রহ নেই দাবি করে রাশেদ খাঁন বলেন, লংমার্চের কারণে রাস্তাঘাট বন্ধ থাকায় জনভোগান্তি বাড়ছে। একই সঙ্গে এক লাখ লিটার তেল অপচয় এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় রাষ্ট্রের কোটি কোটি টাকার ক্ষতি হবে বলেও মন্তব্য করেন তিনি।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।