শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
ছয় দফা দাবিতে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু‘ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায়ঢাকাসহ আট বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনাসরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ কর্মকর্তারা চিহ্নিত: আইজিপিজামায়াতের লংমার্চে সাধারণ মানুষের সাড়া নেই: রাশেদ খাঁনলংমার্চ করে লাভ নেই , পেট্রোল-গ্যাসের অপচয় হচ্ছে: আব্দুস সালামহাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় প্রাণ গেলো আরও ৪ শিশুরকারাগারে বন্দিদের জন্য ভিডিও কল সুবিধা, কথা বলতে পারবেন স্বজনদের সঙ্গেচট্টগ্রাম বিভাগে প্রবেশ করেছে ১১ দলীয় জোটের লংমার্চপ্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সিফাতকে মুক্তির আহ্বান জামায়াত আমিরেরচাঁদাবাজি-দুর্নীতি বরদাশত করা হবে না: শফিকুর রহমানভাঁওতাবাজি করলে সরকারকে ক্ষমা করবে না জনগণ: শফিকুর রহমানবৃষ্টিতে ডুবল দিল্লি বিমানবন্দরের প্রবেশপথ, ফ্লাইটে বিপর্যয়সৌদির কাছে ৫ বিলিয়ন ডলারের বোমা বিক্রি করবে যুক্তরাষ্ট্রপিকঅ্যাক্স মাউন্টেনে হামলার হুঁশিয়ারি ট্রাম্পেরবলিভিয়ায় সামরিক ব্যারাকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০কানাডায় দুই শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে আর্ট শিক্ষক গ্রেপ্তারগাজায় ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৫৫ লাশ উদ্ধারযুক্তরাষ্ট্রের চাপ মোকাবিলায় শুধু প্রতিরোধ গড়ে তোলা যথেষ্ট নয়: তেহরানের মেয়রচোট যেন পিছুই ছাড়ছে না, আবারও মাঠের বাইরে নেইমাররেললাইনে হাঁটার সময় ট্রেনের ধাক্কা, প্রাণ গেল অজ্ঞাত ব্যক্তিরবগুড়ায় অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে হিমাগারকে জরিমানাগান-নাচ-বিলাপ, নৌ পুলিশ কর্মকর্তার ভিডিও ভাইরাল

যুক্তরাষ্ট্রের চাপ মোকাবিলায় শুধু প্রতিরোধ গড়ে তোলা যথেষ্ট নয়: তেহরানের মেয়র

যুক্তরাষ্ট্রের চাপ মোকাবিলায় শুধু প্রতিরোধ গড়ে তোলা যথেষ্ট নয়: তেহরানের মেয়র
যুক্তরাষ্ট্রের চাপ মোকাবিলায় শুধু প্রতিরোধ গড়ে তোলা যথেষ্ট নয়: তেহরানের মেয়র
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ০৫, ২০২৬ ০৫:৩৪ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের চাপ মোকাবিলায় শুধু প্রতিরোধ গড়ে তোলা যথেষ্ট নয়, দেশের অভ্যন্তরীণ সমস্যাগুলোও সমাধান করতে হবে বলে মন্তব্য করেছেন তেহরানের মেয়র আলিরেজা জাকানি। তা না হলে ইরান ‘ভেতর থেকেই ভেঙে পড়তে পারে বলে সতর্ক করেছেন তিনি।

ইরানের প্রভাবশালী রক্ষণশীল রাজনীতিক জাকানি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে ইরানের সামনে তিনটি পথ রয়েছেওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় ছাড় দেয়া, অভ্যন্তরীণ দুর্বলতা সমাধান না করেই প্রতিরোধ চালিয়ে যাওয়া কিংবা প্রতিরোধের পাশাপাশি দেশের ভেতরেও সংস্কার করা।

আইআরজিসি-ঘনিষ্ঠ সংবাদমাধ্যম তাসনিমকে দেয়া বক্তব্যে তিনি বলেন, ‘প্রতিরোধের অর্থ এই নয় যে আমরা দেশের অভ্যন্তরীণ সমস্যাগুলো উপেক্ষা করবো।

জাকানি বলেন, বাইরের চাপ মোকাবিলার পাশাপাশি দেশের প্রয়োজনীয় সংস্কার করতে হবে এবং রাষ্ট্রের সক্ষমতা বাড়াতে হবে। তার মতে, শুধু শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুললে দীর্ঘমেয়াদে ইরান শক্তিশালী হতে পারবে না।

তার এ বক্তব্য এমন সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক চাপের পাশাপাশি যুদ্ধের ব্যয়, অর্থনৈতিক সংকট ও অভ্যন্তরীণ দুর্বলতা সামলাতে হচ্ছে ইরানকে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।