রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল দেয়ার প্রস্তুতি: ইসি আনোয়ারুলজামায়াতের লংমার্চ নিয়ে বিস্ফোরক অভিযোগ রাশেদ খাঁনেরইসরায়েলি দূতাবাসের কাছে খামেনির সংশ্লিষ্ট দুই ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপনভারতে বিষাক্ত মদপানে ১২ জনের মৃত্যু, সতর্কতা জারিদিল্লিতে বহুতল ভবন ধস, ‘বাঁচাও বাঁচাও’ চিৎকার ধ্বংসস্তূপেদুই বছরের মধ্যে যুক্তরাষ্ট্রকে টপকে যাওয়ার দাবি ভারতেরতেল রপ্তানিতে বড় ধস, মধ্যপ্রাচ্য থেকে কমেছে ৩৯ শতাংশভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় মুসলিম নেতার বিরুদ্ধে মামলাসালমান শাহর মৃত্যুর তিন দশক আজ, এখনো খোলেনি রহস্যের জটবাড্ডায় ফার্নিচারের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিটবাড্ডার ফার্নিচার কারখানার নিয়ন্ত্রণেবিল নিয়ে সিফাতের অভিযোগ, পল্লী বিদ্যুতের তদন্তে মিলল ভিন্ন তথ্য ‘মেয়াদোত্তীর্ণ মেয়র’ মন্তব্যে ক্ষুব্ধ মেয়র শাহাদাত, দিলেন কড়া জবাবরংপুরে মাজারের খাদেম হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড বহাল

জুলাই ও অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করার বয়ান আওয়ামী লীগের: শফিকুল আলম

জুলাই ও অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করার বয়ান আওয়ামী লীগের: শফিকুল আলম
জুলাই ও অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করার বয়ান আওয়ামী লীগের: শফিকুল আলম
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ০৫, ২০২৬ ০৭:৫০ অপরাহ্ন

জুলাই গণ-অভ্যুত্থান ও অন্তর্বর্তী সরকারকে যারা বিতর্কিত করতে চান, তাদের বয়ান আওয়ামী লীগের বলে মন্তব্য করেছেন সাবেক প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরামের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, আওয়ামী লীগ দিল্লিতে বসে কাজ করছেবিষয়টি এমন নয়। বরং তারা জুলাই গণ-অভ্যুত্থানকে কাঠগড়ায় দাঁড় করাতে চায়।

তিনি বলেন, ২০১৩ থেকে ২০১৬ সালের মধ্যে দেশে ভিন্নমতের প্রায় ৪০ জনকে হত্যা করা হয়েছে। বাংলাদেশ এখনও সংখ্যালঘুদের জন্য পুরোপুরি নিরাপদ হয়ে উঠতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।

অন্তর্বর্তী সরকারকে কটাক্ষের সমালোচনা করে সাবেক এই প্রেস সচিব বলেন, এটি কোনো রাজনৈতিক সরকার ছিল না। গণভোট প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তার মনে হয়েছে, গণভোট নিয়ে তাদের ধারণা অত্যন্ত প্রখর।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।