রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল দেয়ার প্রস্তুতি: ইসি আনোয়ারুলজামায়াতের লংমার্চ নিয়ে বিস্ফোরক অভিযোগ রাশেদ খাঁনেরইসরায়েলি দূতাবাসের কাছে খামেনির সংশ্লিষ্ট দুই ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপনভারতে বিষাক্ত মদপানে ১২ জনের মৃত্যু, সতর্কতা জারিদিল্লিতে বহুতল ভবন ধস, ‘বাঁচাও বাঁচাও’ চিৎকার ধ্বংসস্তূপেদুই বছরের মধ্যে যুক্তরাষ্ট্রকে টপকে যাওয়ার দাবি ভারতেরতেল রপ্তানিতে বড় ধস, মধ্যপ্রাচ্য থেকে কমেছে ৩৯ শতাংশভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় মুসলিম নেতার বিরুদ্ধে মামলাসালমান শাহর মৃত্যুর তিন দশক আজ, এখনো খোলেনি রহস্যের জটবাড্ডায় ফার্নিচারের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিটবাড্ডার ফার্নিচার কারখানার নিয়ন্ত্রণেবিল নিয়ে সিফাতের অভিযোগ, পল্লী বিদ্যুতের তদন্তে মিলল ভিন্ন তথ্য ‘মেয়াদোত্তীর্ণ মেয়র’ মন্তব্যে ক্ষুব্ধ মেয়র শাহাদাত, দিলেন কড়া জবাবরংপুরে মাজারের খাদেম হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড বহাল

দুই বছরের মধ্যে যুক্তরাষ্ট্রকে টপকে যাওয়ার দাবি ভারতের

দুই বছরের মধ্যে যুক্তরাষ্ট্রকে টপকে যাওয়ার দাবি ভারতের
দুই বছরের মধ্যে যুক্তরাষ্ট্রকে টপকে যাওয়ার দাবি ভারতের
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ০৬, ২০২৬ ১১:০৫ পূর্বাহ্ন

মেট্রোরেল নেটওয়ার্কের দৈর্ঘ্যে আগামী দুই বছরের মধ্যে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে ভারত বলে মন্তব্য করেছেন দেশটির কেন্দ্রীয় আবাসন নগরবিষয়ক মন্ত্রী মনোহর লাল। তার দাবি, এরপর চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মেট্রোরেল নেটওয়ার্কের দেশ হবে ভারত।

শনিবার ( সেপ্টেম্বর) ইন্দোরে মেট্রোরেলের বর্ধিত রুট উদ্বোধনের পর তিনি কথা বলেন।

মনোহর লাল জানান, ইন্দোরের নতুন রুট যুক্ত হওয়ার পর ভারতে মেট্রোরেল নেটওয়ার্কের দৈর্ঘ্য দাঁড়িয়েছে হাজার ১৭০ কিলোমিটার। যুক্তরাষ্ট্রে নেটওয়ার্ক হাজার ৩৮৬ কিলোমিটার। অর্থাৎ দুই দেশের ব্যবধান ২১৬ কিলোমিটার। আগামী দুই বছরের মধ্যে এই ব্যবধান পূরণ করে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাওয়ার আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, ২০১৪ সালে ভারতের পাঁচটি শহরে ২৪৫ কিলোমিটার মেট্রোরেল চলাচল করত। বর্তমানে ২৬টি শহরে নেটওয়ার্ক বেড়ে হাজার ১৭০ কিলোমিটারে পৌঁছেছে।

এদিকে ইন্দোর মেট্রোর বর্ধিত রুটের দৈর্ঘ্য ১৭ কিলোমিটার। এতে ১৬টি স্টেশন থাকবে। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ১৫ মিনিট পরপর ট্রেন চলবে এবং দৈনিক ৮০টির বেশি ট্রিপ পরিচালিত হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

মনোহর লাল বলেন, মেট্রোরেল শুধু যাতায়াতের মাধ্যম নয়, মানুষের জীবনযাত্রা সহজ করারও একটি উপায়। ২০৪৭ সালের মধ্যেবিকশিত ভারতগড়ার লক্ষ্যেও মেট্রোরেল নেটওয়ার্ক সম্প্রসারণ গুরুত্বপূর্ণ।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।