রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৫১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৬১টি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারদের মধ্যে মিরপুর বিভাগে ১৪০ জন, মতিঝিলে ৬১, গুলশানে ৫৯, উত্তরা ৫৭, তেজগাঁও ৫৬, ওয়ারী ৫৫, রমনা ৪৩, লালবাগ ৩৬ এবং গোয়েন্দা বিভাগে ৭ জন রয়েছেন।
অভিযানকালে দুটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলভার, দুটি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি, তিনটি গুলির খোসা ও একটি হাতবোমা উদ্ধার করা হয়।
এ ছাড়া ৮৫ কেজি ৩৫ গ্রাম গাঁজা, ২ হাজার ৬৪১ পিস ইয়াবা ও ২৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয় একটি পিকআপ, একটি প্রাইভেটকার, পাঁচটি মোটরসাইকেল, ১৩টি মোবাইল ফোন ও নগদ ১৪ হাজার টাকা।
অভিযানে ইয়াবা সেবনের পাইপ, ফয়েল পেপারসহ বিভিন্ন সামগ্রী এবং দুজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।