আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকে আটকের পর ২৪ ঘণ্টার মধ্যে আইনগতভাবে গ্রেপ্তার না দেখালে এরপরের সময়কে ‘গুম’ হিসেবে গণ্য করার সুযোগ থাকবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
সোমবার (৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি জানান, আটক ব্যক্তিকে ২৪ ঘণ্টার পরও আইনি সহায়তা থেকে বঞ্চিত করে গোপনে হেফাজতে রাখলে সেটিও গুমের আওতায় পড়বে।
এর আগে রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’ এবং জাতীয় মানবাধিকার কমিশন আইন পাস হয়। নতুন আইনকে গুমের বিচার ও প্রতিকারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আইনগত মাইলফলক হিসেবে উল্লেখ করেন চিফ প্রসিকিউটর।
তিনি জানান, অতীতে সংঘটিত গুমের অভিযোগগুলোও নতুন আইনের আলোকে পর্যালোচনা করা হবে। ভুক্তভোগী ও তাদের পরিবারের বিচার ও প্রতিকার পাওয়ার সুযোগ তৈরি হয়েছে বলেও জানান তিনি।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।