রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্ডিনো-বালকারিয়ায় পাহাড়ে তুষারধসে অন্তত ১১ জন পর্বতারোহী নিহত ও ছয়জন আহত হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় জরুরি সেবা কর্তৃপক্ষের বরাতে সিএনএন এ তথ্য জানিয়েছে।
রোববার বিকেল ৫টার দিকে উত্তর ককেশাসের অন্যতম সর্বোচ্চ চূড়া মাউন্ট মিঝিরগিতে এ তুষারধস ঘটে। ওই সময় ৩৩ জনের একটি পর্বতারোহী দল সেখানে অবস্থান করছিল।
জরুরি সেবা বিভাগ জানায়, সোমবার সকাল ৯টা পর্যন্ত ১০ জন পর্বতারোহী নিজেদের চেষ্টায় নিচে নেমে আসতে সক্ষম হন। তবে আরও ছয়জনের অবস্থান বা পরিণতি তখনও জানা যায়নি।
উদ্ধার ও অনুসন্ধান অভিযানে ৫০ জনের বেশি জরুরি কর্মী নিয়োজিত রয়েছেন। দুর্গম ভূখণ্ড ও নতুন করে তুষারধসের আশঙ্কায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।