ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কোনো অবস্থাতেই’ বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করা হবে না বলে ঢাকাকে জানিয়েছে নয়াদিল্লি। ভারতের আনন্দবাজার পত্রিকার ৭ সেপ্টেম্বরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, প্রায় এক মাস আগে ভারতের একটি উচ্চপর্যায়ের গোয়েন্দা প্রতিনিধিদল ঢাকা সফর করে বাংলাদেশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। বৈঠকে প্রতিনিধিদলটি জানায়, শেখ হাসিনা যতদিন ভারতে থাকবেন, ততদিন তাকে প্রত্যর্পণের কোনো অনুরোধ মঞ্জুর করা হবে না।
আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, কোনো ব্যক্তিকে প্রত্যর্পণের অনুরোধ গ্রহণের আগে আশ্রয়দাতা দেশকে নিশ্চিত হতে হয় যে সংশ্লিষ্ট ব্যক্তি যথাযথ আইনি প্রক্রিয়ায় দোষী সাব্যস্ত হয়েছেন।
এ ছাড়া শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তার সঙ্গে কোনো ধরনের অসম্মানজনক আচরণ না করা এবং তাকে গ্রেপ্তার করা হলে নিরাপত্তার বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে দেখার তাগিদ দিয়েছে ভারতীয় প্রতিনিধিদল।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।