আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি ‘মাফিয়া গ্যাং’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করে বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে দেয়া উচিত কি না, তা নিয়ে ভাবতে হবে।
লোডশেডিং প্রসঙ্গে তিনি বলেন, ঢাকায় কিছুটা লোডশেডিং হওয়া স্বাভাবিক। সার মজুতেও সংকট নেই, তবে বিতরণে কিছু সমস্যা হয়েছে।
গ্যাস সংকট নিয়ে তিনি জানান, জরুরি ভিত্তিতে চীনের কাছে একটি এফএসআরইউর অর্ডার দেয়া হয়েছে, যা দেড় বছরের মধ্যে আসবে।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।