সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রতনকান্দি গ্রামের পুরাতন বাজারসংলগ্ন ব্রিজের ঢালু সংযোগ সড়কের সংস্কারকাজ শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ থাকা সড়কটি মেরামতের উদ্যোগ নেয়া হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) থেকে সড়কটির সংস্কার ও নিচু ঢালু অংশ মেরামতের কাজ শুরু হয়।
স্থানীয়রা জানান, সড়কটির বেহাল অবস্থার কারণে দীর্ঘদিন ধরে চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছিল। বিষয়টি নিয়ে তারা সংশ্লিষ্টদের কাছে একাধিকবার দাবি জানিয়ে আসছিলেন।
সর্বশেষ জাতীয় নির্বাচনের প্রচারণার সময় স্থানীয়দের পক্ষ থেকে সড়কটির সমস্যার কথা সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম. এ মুহিতকে জানানো হয়।
সড়কটির সংস্কারকাজ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। তারা দ্রুত কাজ শেষ করার দাবি জানিয়েছেন।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।