সুপ্রিম কোর্ট বার সভাপতি মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে উচ্চবাচ্যে জড়িয়ে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পুরো বেঞ্চ এজলাস ছেড়ে যায়।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
এক মামলার শুনানিতে মামলা পরিচালনা কমে যাওয়া ও আইনজীবীদের আয় কমে যাওয়ার বিষয়টি তুলে ধরেন মাহবুব উদ্দিন খোকন। একই সঙ্গে প্রতারণার অভিযোগে এক নারী আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে অস্বাভাবিক উল্লেখ করে তা মওকুফের আবেদন জানান তিনি।
এ সময় বিষয়টি নিয়ে বাকবিতণ্ডা হলে আপিল বিভাগের পুরো বেঞ্চ এজলাস ছেড়ে যায়। খোকন বলেন, এসব বিষয় সামনে আনার পর প্রধান বিচারপতি ক্ষোভ ও অভিমান প্রকাশ করেন।
আপিল বিভাগে সাংবাদিক, আইনজীবী ও বিচারপ্রার্থীদের প্রবেশসংক্রান্ত সাম্প্রতিক বিধিনিষেধ নিয়েও কথা বলেন খোকন। আদালতের বিচারকার্যে স্বচ্ছতার জন্য সাংবাদিকদের প্রবেশের সুযোগ দেয়ার দাবি জানান তিনি।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।