সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
প্রায় ৩ দিন পর চালু হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটসাইবার হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট‘ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে পতিত ফ্যাসিস্ট শক্তি’ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ ইসিরডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যুপাহাড়সম ব্যর্থতা ঢাকতে বিরোধীদের ওপর দায় চাপাচ্ছে সরকার: জামায়াত আমিরতিন দশকের রেকর্ড পতন ভারতের বন্ডবাজারে, চাপে অর্থনীতিইরানে আজই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, ইঙ্গিত ট্রাম্পেরতেল ছড়িয়ে পড়ার আশঙ্কা, রাস আল-খাইমাহর সব সৈকত বন্ধ ঘোষণাপদ্মা ব্যারেজের উদ্বোধন জানুয়ারি-ফেব্রুয়ারিতে: পানিসম্পদমন্ত্রীপাবনায় শিশু কলি হত্যা: অভিযুক্তের বাড়ি গুঁড়িয়ে এবার মাটি লুটডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৯৮, মামলা ৪১দিনভর উত্তেজনার পর রাতে দাফন সাঈদীর মামলার বাদীরবাল্যবিবাহ ও ইভটিজিং ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানে সভা করা হবে: প্রতিমন্ত্রী১ নভেম্বর থেকে খুলছে সেন্টমার্টিন, পর্যটক প্রবেশে থাকছে সীমা‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য, সেই যুবক ৭ দিনের রিমান্ডে

বাংলাদেশ-ভারতের অমীমাংসিত বিষয় দ্রুত সমাধানের তাগিদ রাষ্ট্রপতির

বাংলাদেশ-ভারতের অমীমাংসিত বিষয় দ্রুত সমাধানের তাগিদ রাষ্ট্রপতির
বাংলাদেশ-ভারতের অমীমাংসিত বিষয় দ্রুত সমাধানের তাগিদ রাষ্ট্রপতির
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ০৮, ২০২৬ ০৪:৪৭ অপরাহ্ন

বাংলাদেশ ও ভারতের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ করে গঙ্গা, তিস্তাসহ অভিন্ন নদীর পানির ন্যায্য বণ্টনে কার্যকর ব্যবস্থা নেয়ার জন্য ভারতের প্রতি আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে বঙ্গভবনে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো ন্যায়সঙ্গত ও গ্রহণযোগ্যভাবে সমাধান করা গেলে দুই দেশের জনগণের মধ্যে আস্থা ও বিশ্বাস আরও বাড়বে।

অভিন্ন নদ-নদীর পানি ব্যবস্থাপনা দুই দেশের মানুষের জীবন ও জীবিকার সঙ্গে সরাসরি সম্পৃক্ত উল্লেখ করে তিনি এ বিষয়ে ভারতের কার্যকর উদ্যোগ কামনা করেন। জবাবে হাইকমিশনার জানান, এ ব্যাপারে তার সরকার ইতিবাচক ব্যবস্থা নিচ্ছে।

সাক্ষাৎকালে দুই দেশের বাণিজ্য, পানি সম্পদ ব্যবস্থাপনা, প্রযুক্তি, যোগাযোগ, সংস্কৃতি এবং জনগণের মধ্যে সম্পর্কসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেয়া হয়।

রাষ্ট্রপতি বলেন, সার্বভৌম সমতা, জাতীয় স্বার্থ ও মর্যাদা এবং জনগণের কল্যাণকে গুরুত্ব দিয়ে ভারতের সঙ্গে সম্মানজনক ও পারস্পরিক লাভজনক অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী বাংলাদেশ।

এ সময় রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান দীনেশ ত্রিবেদী। বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ভারত গুরুত্ব দেয় উল্লেখ করে দুই দেশের সহযোগিতা আরও সম্প্রসারণে তার দেশের আগ্রহের কথা জানান তিনি।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।

জনমত জরিপ

দ্যা মিরর নিউজ এর জনমত জরিপ পাঠকের জন্য এই মুহূর্তে নেই !