সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
প্রায় ৩ দিন পর চালু হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটসাইবার হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট‘ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে পতিত ফ্যাসিস্ট শক্তি’ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ ইসিরডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যুপাহাড়সম ব্যর্থতা ঢাকতে বিরোধীদের ওপর দায় চাপাচ্ছে সরকার: জামায়াত আমিরতিন দশকের রেকর্ড পতন ভারতের বন্ডবাজারে, চাপে অর্থনীতিইরানে আজই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, ইঙ্গিত ট্রাম্পেরতেল ছড়িয়ে পড়ার আশঙ্কা, রাস আল-খাইমাহর সব সৈকত বন্ধ ঘোষণাপদ্মা ব্যারেজের উদ্বোধন জানুয়ারি-ফেব্রুয়ারিতে: পানিসম্পদমন্ত্রীপাবনায় শিশু কলি হত্যা: অভিযুক্তের বাড়ি গুঁড়িয়ে এবার মাটি লুটডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৯৮, মামলা ৪১দিনভর উত্তেজনার পর রাতে দাফন সাঈদীর মামলার বাদীরবাল্যবিবাহ ও ইভটিজিং ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানে সভা করা হবে: প্রতিমন্ত্রী১ নভেম্বর থেকে খুলছে সেন্টমার্টিন, পর্যটক প্রবেশে থাকছে সীমা‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য, সেই যুবক ৭ দিনের রিমান্ডে

ভেনিসে বাঁধনের ওপর হামলা, সংসদে নিন্দা

ভেনিসে বাঁধনের ওপর হামলা, সংসদে নিন্দা
ভেনিসে বাঁধনের ওপর হামলা, সংসদে নিন্দা
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ০৮, ২০২৬ ০৫:৪৪ অপরাহ্ন

ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার বিষয়টি জাতীয় সংসদে তুলেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জহরত আদিব চৌধুরী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) অধিবেশনের শুরুতেই তিনি এ বিষয়টি সংসদের নজরে আনেন।

জহরত আদিব বলেন, ইতালিতে বাংলাদেশের জনপ্রিয় অভিনয়শিল্পী বাঁধনের ওপর হামলার ঘটনা নিন্দনীয়। তিনি এ ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয় কী ব্যবস্থা নিয়েছে, তা জানতে চান।

এ সময় দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কেউই অধিবেশন কক্ষে উপস্থিত ছিলেন না।

ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, ইতালিতে অভিনেত্রীর ওপর হামলা ‘অমার্জনীয়-নিন্দনীয় অপরাধ’। তিনি একে মানবতার বিরুদ্ধে অপরাধ ও নির্মমতার চরম বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ বা ২ অধিবেশনে এলে এ বিষয়ে মন্ত্রণালয় কী ব্যবস্থা নিয়েছে বা নেবে, তা জানতে চাওয়া হবে বলেও জানান ডেপুটি স্পিকার।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।

জনমত জরিপ

দ্যা মিরর নিউজ এর জনমত জরিপ পাঠকের জন্য এই মুহূর্তে নেই !