মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
ভারত-বাংলাদেশ ট্রেন যোগাযোগে নতুন উদ্যোগ, বাড়ছে রুটশাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু নিয়ে নতুন সিদ্ধান্ত, দিনক্ষণ জানালেন বিমানমন্ত্রী‘আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, এটি মাফিয়া গ্যাং: ডা. জাহেদডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ কর্মসূচি, উদ্বোধন শনিবারস্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না!বাংলাদেশ-ভারতের অমীমাংসিত বিষয় দ্রুত সমাধানের তাগিদ রাষ্ট্রপতিরভেনিসে বাঁধনের ওপর হামলা, সংসদে নিন্দাবাঁধনের ওপর হামলা, ইতালি পুলিশের সঙ্গে যোগাযোগ করবে সরকারমন্ত্রী-প্রতিমন্ত্রীদের ভ্রমণ বিল নিয়ে নতুন নির্দেশনাবায়রার সাবেক সচিবের মায়ের ইন্তেকাল, শোক প্রকাশরেকর্ড বিক্রি, কেরুর মদ ব্যবসায় মুনাফা ২২৪ কোটি টাকাবাংলাদেশসহ ৬ দেশে ইসরায়েলিদের ভ্রমণ না করার পরামর্শ ইসরায়েলের১৬ দেশের জন্য ডেনমার্কের নতুন অভিবাসন পথ, তালিকায় নেই বাংলাদেশমার্কিন আধিপত্য ঠেকাতে চীনের নতুন কৌশলবাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি চান ভলকার টুর্কসৌদির চার শহরে হুথি হামলা, আহত ৭৩ বেসামরিকদক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা, দুই শিশুসহ নিহত ১২রাশিয়ায় পাহাড়ে তুষারধস, নিহত ১১ পর্বতারোহীহাসিনাকে ‘কোনো অবস্থাতেই প্রত্যর্পণ করবে না’ দিল্লি: আনন্দবাজারমোদির অনুষ্ঠানস্থলে বন্দুক ও ভুয়া পিএমও পরিচয়পত্রসহ দুজন গ্রেপ্তারস্কুলে পাঠাতেই ভয়, পশ্চিম তীরে সন্তানদের নিরাপত্তা নিয়ে শঙ্কায় ফিলিস্তিনি বাবা-মানোরার ‘খেলনা বিমান’ মন্তব্যে ২০ শতাংশ কমেছে বুকিং!ইতালির ভেনিসে হেনস্তার শিকার বাঁধনবাড়ি ফেরার টিকিট পকেটে, সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহতসিরাজগঞ্জে রতনকান্দির ঝুঁকিপূর্ণ সড়ক মেরামত শুরুশেরপুর সীমান্তে সাড়ে ৪ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দমালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় বগুড়ার তুহিন নিহতলাইসেন্স ছাড়াই মশার কয়েল উৎপাদন, বগুড়ায় ৬০ হাজার টাকা জরিমানাবন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে শিশুর মৃত্যুমাহবুব উদ্দিন খোকনের সঙ্গে উচ্চবাচ্য, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে শিশুর মৃত্যু
বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে শিশুর মৃত্যু
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ০৮, ২০২৬ ০৭:১৭ অপরাহ্ন

বগুড়ায় বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে সোয়াদ হোসেন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে সদর উপজেলার খান্দার এলাকার নীলসাগর পুকুরে এ ঘটনা ঘটে।

নিহত সোয়াদ ঠনঠনিয়া পশ্চিমপাড়া এলাকার স্যানিটারি মিস্ত্রি মো. কালামের একমাত্র ছেলে। সে স্থানীয় ঠনঠনিয়া নূরুল উলুম মাদ্রাসায় পড়াশোনা করত।

পরিবার ও স্থানীয়রা জানান, দুপুরে ঠনঠনিয়া পশ্চিমপাড়া শাহী জামে মসজিদের পেছনের ঈদগাহ মাঠে বন্ধু তানিম ও রাকিবের সঙ্গে খেলছিল সোয়াদ। খেলা শেষে তারা পাশের নীলসাগর পুকুরে গোসল করতে যায়। সোয়াদ সাঁতার জানলেও পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়। সঙ্গে থাকা বন্ধুরা তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়।

তাদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে সোয়াদকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোয়াদের বন্ধু রাকিব জানায়, তারা একসঙ্গে খেলছিল। গোসল করতে নেমে সোয়াদ গভীর পানিতে তলিয়ে গেলে তারা তাকে বাঁচানোর চেষ্টা করে। পরে বড়দের ডেকে আনে এবং তার মাকে খবর দেয়।

একমাত্র সন্তানকে হারিয়ে সোয়াদের মা-বাবা বাক্‌রুদ্ধ হয়ে পড়েছেন। মঙ্গলবার বাদ এশা ঠনঠনিয়া পশ্চিমপাড়া শাহী জামে মসজিদের ঈদগাহ মাঠে তার জানাজা হওয়ার কথা রয়েছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, শিশুটির মৃত্যুর খবর তারা পেয়েছেন। তবে পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সজল শেখ, বগুড়া

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।