বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
‘কয়েক বছরের মধ্যেই মানবজাতি শেষ হতে পারে’, এআই গবেষকের সতর্কতা‘আওয়াজ ডট বিডি’তে উঠে এলো ৬০ যৌন নিপীড়নের তথ্যমাদক নির্মূল ও কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের নির্দেশ প্রতিমন্ত্রীরস্থানীয় নির্বাচনেও আইন অনুযায়ী যোগ্যরাই প্রার্থী হতে পারবেন: সিইসিসরকারি নথিতে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞাপ্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎস্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার উদ্যোগ: সমাজকল্যাণমন্ত্রীআওয়ামী লীগ আমলে নারীদেরও নিপীড়ন করা হয়েছে: রিজভীঅস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজাখাদ্যবিধি না মানায় কলকাতায় ৪০ রেস্তোরাঁর লাইসেন্স স্থগিতইরানি তেলবাহী ৫ জাহাজে মার্কিন হামলার পর জর্ডানে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরানইরানের হাতে আটক মার্কিন সাবমেরিন ড্রোন নিয়ে যুক্তরাষ্ট্রের দাবিসেন্টার পয়েন্ট শপিং মলে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসহাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে প্রাণ গেলো দুই সেনাসদস্যেরচুরির অভিযোগে কিশোরীর কোমরে শিকল, টেনে নেয়ার ভিডিও ছড়িয়ে পড়েছেচেকের মামলা: পাওনা শোধ ও আপস হলে কারাদণ্ড নয়

ইরানের হাতে আটক মার্কিন সাবমেরিন ড্রোন নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি

ইরানের হাতে আটক মার্কিন সাবমেরিন ড্রোন নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি
ইরানের হাতে আটক মার্কিন সাবমেরিন ড্রোন নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ০৯, ২০২৬ ১২:৫০ অপরাহ্ন

হরমুজ প্রণালির প্রবেশমুখে ইরানের হাতে আটক মার্কিন চালকবিহীন সাবমেরিন ড্রোনটি যান্ত্রিক ত্রুটির কারণে এক দিনেরও বেশি সময় আগে বিকল হয়ে পড়েছিল বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের দাবি, ড্রোনটি পুরোনো মডেলের এবং এতে সংবেদনশীল কোনো তথ্য বা গোপন সামরিক সরঞ্জাম ছিল না।

এর আগে ড্রোনটি আটকের কথা জানায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়, এটি ‘ডাইভ-এলডি মডেলের একটি অত্যাধুনিক স্বয়ংক্রিয় ডুবোযান। ইরান ড্রোনটির ছবি প্রকাশ করে এটিকে সর্বাধুনিক প্রযুক্তিতে সজ্জিত বলে দাবি করে।

ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রতিরক্ষা প্রতিষ্ঠান অ্যান্ডুরিলও তাদের একটি ডুবোযান হারানোর বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটির দাবি, ডাইভ-এলডি ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজের জন্য তৈরি হওয়ায় এটি হারিয়ে যাওয়ার সম্ভাবনাও নকশার অংশ হিসেবে বিবেচনা করা হয়।

অ্যান্ডুরিলের তথ্য অনুযায়ী, ডাইভ-এলডি টানা ১০ দিন পর্যন্ত কাজ করতে পারে এবং সর্বোচ্চ ৬ হাজার মিটার গভীরতায় যাওয়ার সক্ষমতা রয়েছে। এটি মাইন শনাক্ত ও অপসারণ, সমুদ্রতলের মানচিত্র তৈরি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং পানির নিচের কেবল ও পাইপলাইন পরিদর্শনের মতো কাজে ব্যবহার করা যায়।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।