স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি, একই স্থানে, শহর কিংবা একই উপজেলায় রাখার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সংসদে বিরোধী দলের সদস্য মারদিয়া মমতাজের বিধি-৭১-এর আওতায় আনা জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, মহিলাবিষয়ক অধিদপ্তরের অধীনে বর্তমানে ৬৪টি ডে-কেয়ার সেন্টার পরিচালিত হচ্ছে। এসব কেন্দ্রে ১৫ দিন থেকে ৬ বছর বয়সী ৪ হাজার ৫০টি শিশুকে কর্মজীবী মায়েদের অফিস চলাকালীন সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত রাখার ব্যবস্থা রয়েছে।
তিনি জানান, সারা দেশে আরও ৬০টি ডে-কেয়ার সেন্টার স্থাপনের কার্যক্রম চলছে। বর্তমানে ৫৩টি শিশু দিবাযত্ন কেন্দ্রে ব্রেস্টফিডিং সেন্টার রয়েছে। আরও ১১টি স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে এবং ১২টি শিগগিরই চালু করা হবে। ফলে ৬৪টি কেন্দ্রেই ব্রেস্টফিডিংয়ের ব্যবস্থা নিশ্চিত করা হবে।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।