বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
‘কয়েক বছরের মধ্যেই মানবজাতি শেষ হতে পারে’, এআই গবেষকের সতর্কতা‘আওয়াজ ডট বিডি’তে উঠে এলো ৬০ যৌন নিপীড়নের তথ্যমাদক নির্মূল ও কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের নির্দেশ প্রতিমন্ত্রীরস্থানীয় নির্বাচনেও আইন অনুযায়ী যোগ্যরাই প্রার্থী হতে পারবেন: সিইসিসরকারি নথিতে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞাপ্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎস্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার উদ্যোগ: সমাজকল্যাণমন্ত্রীআওয়ামী লীগ আমলে নারীদেরও নিপীড়ন করা হয়েছে: রিজভীঅস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজাখাদ্যবিধি না মানায় কলকাতায় ৪০ রেস্তোরাঁর লাইসেন্স স্থগিতইরানি তেলবাহী ৫ জাহাজে মার্কিন হামলার পর জর্ডানে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরানইরানের হাতে আটক মার্কিন সাবমেরিন ড্রোন নিয়ে যুক্তরাষ্ট্রের দাবিসেন্টার পয়েন্ট শপিং মলে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসহাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে প্রাণ গেলো দুই সেনাসদস্যেরচুরির অভিযোগে কিশোরীর কোমরে শিকল, টেনে নেয়ার ভিডিও ছড়িয়ে পড়েছেচেকের মামলা: পাওনা শোধ ও আপস হলে কারাদণ্ড নয়

খাদ্যবিধি না মানায় কলকাতায় ৪০ রেস্তোরাঁর লাইসেন্স স্থগিত

খাদ্যবিধি না মানায় কলকাতায় ৪০ রেস্তোরাঁর লাইসেন্স স্থগিত
খাদ্যবিধি না মানায় কলকাতায় ৪০ রেস্তোরাঁর লাইসেন্স স্থগিত
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ০৯, ২০২৬ ০১:৫৮ অপরাহ্ন

ক্রেতা সুরক্ষা সপ্তাহ উপলক্ষে কলকাতায় সপ্তাহব্যাপী খাদ্য সুরক্ষা অভিযান চালিয়ে ৪০টি রেস্তোরাঁর লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এসব প্রতিষ্ঠানে বাসি ও পচা খাবার, পচা মাছ-মাংস, ছত্রাক ধরা ছানা-পনির এবং নিষিদ্ধ কৃত্রিম রং ব্যবহারের মতো অনিয়ম পাওয়া গেছে।

১ সেপ্টেম্বর শুরু হওয়া এ অভিযান মঙ্গলবার শেষ হয়। রাজ্য খাদ্য সুরক্ষা দপ্তর ও কলকাতা পৌর করপোরেশনের কর্মকর্তারা বিভিন্ন রেস্তোরাঁ, খাবারের দোকান, মিষ্টির দোকান ও বেকারিতে অভিযান চালান। শহরের বিভিন্ন শপিং মলের খাবারের জায়গাতেও অভিযান চালানো হয়।

কলকাতা পৌর করপোরেশন জানিয়েছে, লাইসেন্স স্থগিত হওয়া প্রতিষ্ঠানগুলোকে দুই সপ্তাহের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। তা না হলে লাইসেন্স স্থায়ীভাবে বাতিল করা হতে পারে।

এদিকে, অস্বাস্থ্যকর পরিবেশ ও পরিচালনাবিধি না মানার অভিযোগে কলকাতার ৯১৯টি গেস্ট হাউস বন্ধের সুপারিশ করেছে পৌর করপোরেশন। তবে অভিযানে ৪১টি গেস্ট হাউস নির্ধারিত মানদণ্ড পূরণ করেছে।

কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডে কয়েকজন বাংলাদেশি পর্যটকের মৃত্যুর পর হোটেল ও গেস্ট হাউসগুলোর নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিয়ে তৎপরতা বাড়ায় পৌর করপোরেশন। এর ধারাবাহিকতায় এসব অভিযান চালানো হচ্ছে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।