বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
‘কয়েক বছরের মধ্যেই মানবজাতি শেষ হতে পারে’, এআই গবেষকের সতর্কতা‘আওয়াজ ডট বিডি’তে উঠে এলো ৬০ যৌন নিপীড়নের তথ্যমাদক নির্মূল ও কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের নির্দেশ প্রতিমন্ত্রীরস্থানীয় নির্বাচনেও আইন অনুযায়ী যোগ্যরাই প্রার্থী হতে পারবেন: সিইসিসরকারি নথিতে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞাপ্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎস্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার উদ্যোগ: সমাজকল্যাণমন্ত্রীআওয়ামী লীগ আমলে নারীদেরও নিপীড়ন করা হয়েছে: রিজভীঅস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজাখাদ্যবিধি না মানায় কলকাতায় ৪০ রেস্তোরাঁর লাইসেন্স স্থগিতইরানি তেলবাহী ৫ জাহাজে মার্কিন হামলার পর জর্ডানে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরানইরানের হাতে আটক মার্কিন সাবমেরিন ড্রোন নিয়ে যুক্তরাষ্ট্রের দাবিসেন্টার পয়েন্ট শপিং মলে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসহাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে প্রাণ গেলো দুই সেনাসদস্যেরচুরির অভিযোগে কিশোরীর কোমরে শিকল, টেনে নেয়ার ভিডিও ছড়িয়ে পড়েছেচেকের মামলা: পাওনা শোধ ও আপস হলে কারাদণ্ড নয়

মাদক নির্মূল ও কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের নির্দেশ প্রতিমন্ত্রীর

মাদক নির্মূল ও কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের নির্দেশ প্রতিমন্ত্রীর
মাদক নির্মূল ও কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের নির্দেশ প্রতিমন্ত্রীর
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ০৯, ২০২৬ ০৩:০৭ অপরাহ্ন

মাদক নির্মূল, কিশোর গ্যাং দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং ঢাকা জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত সুলতান সালাউদ্দিন টুকু।

বুধবার (৯ সেপ্টেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকা জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রম নিয়ে সংসদ সদস্য ও প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশ দেন।

প্রতিমন্ত্রী বলেন, কিশোর গ্যাং ও মাদক এখন বড় সমস্যা। মাদক এখনই নিয়ন্ত্রণ করা না গেলে এর বিস্তার আরও বাড়বে এবং সমাজে বিরূপ প্রভাব পড়বে। মাদক নির্মূলকে অগ্রাধিকার দিয়ে প্রতিটি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে টিম গঠনের নির্দেশ দেন তিনি।

মাদক কারবারিদের তালিকা তৈরির নির্দেশ দিয়ে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, তালিকা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। একই সঙ্গে যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ ও লাইসেন্সের আওতায় আনার ওপর গুরুত্ব দেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ডে গতি আনার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সবাই সম্মিলিতভাবে কাজ করলে এসব সমস্যা মোকাবিলা করা সম্ভব। উন্নয়নকাজে ধীরগতি হলে তাকে জানানোরও নির্দেশ দেন তিনি।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী প্রতি মাসে জেলাভিত্তিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রমের হালনাগাদ তথ্য নেবেন। এ জন্য সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।