সরকারি দাফতরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার করা যাবে না।
বুধবার (৯ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেয়া হয়েছে।
পরিপত্রে বলা হয়, রাষ্ট্রীয় কাজ ও দাফতরিক নথিপত্রে এসব পদবির আগে আর ‘মহামান্য’ বা ‘মাননীয়’ লেখা যাবে না। আজ থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।
সরকারের সব মন্ত্রণালয়, বিভাগ ও অধীনস্থ দফতরকে অবিলম্বে এ নির্দেশনা বাস্তবায়নের জন্য অনুরোধ করা হয়েছে।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।