দেশে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। গেলো ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে সারাদেশে মোট ১ হাজার ২ শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গেলো ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গ নিয়ে মারা গেছে তিন শিশু। একই সময়ে ৬৯টি শিশু হামে আক্রান্ত হয়েছে এবং ১ হাজার ১১৯ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে।
এ সময়ে ১ হাজার ৩৪টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতাল থেকে ছাড় পেয়েছে ৯৬৯ শিশু।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৯০২ শিশুর মৃত্যু হয়েছে। আর হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০০ শিশু। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে প্রাণহানি দাঁড়িয়েছে ১ হাজার ২ জনে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।