বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
‘কয়েক বছরের মধ্যেই মানবজাতি শেষ হতে পারে’, এআই গবেষকের সতর্কতা‘আওয়াজ ডট বিডি’তে উঠে এলো ৬০ যৌন নিপীড়নের তথ্যমাদক নির্মূল ও কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের নির্দেশ প্রতিমন্ত্রীরস্থানীয় নির্বাচনেও আইন অনুযায়ী যোগ্যরাই প্রার্থী হতে পারবেন: সিইসিসরকারি নথিতে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞাহাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, প্রাণ গেলো ১ হাজার ২ শিশুরওমানে ১০ হাজার বাংলাদেশি কৃষক-মৎস্যজীবীর কর্মসংস্থানের উদ্যোগপ্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎস্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার উদ্যোগ: সমাজকল্যাণমন্ত্রীপ্রকল্পে দুর্নীতির তদন্ত হচ্ছে, রিপোর্ট পেলেই ব্যবস্থা নেয়া হবে: প্রধানমন্ত্রীআওয়ামী লীগ আমলে নারীদেরও নিপীড়ন করা হয়েছে: রিজভীঅস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজাখাদ্যবিধি না মানায় কলকাতায় ৪০ রেস্তোরাঁর লাইসেন্স স্থগিতইরানি তেলবাহী ৫ জাহাজে মার্কিন হামলার পর জর্ডানে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরানইরানের ২০ ক্ষেপণাস্ত্রের ১৮টি ধ্বংসের দাবি জর্ডানেরইরানের হাতে আটক মার্কিন সাবমেরিন ড্রোন নিয়ে যুক্তরাষ্ট্রের দাবিআসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কখন? প্রকাশ হলো সূচিডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৭৭সদ্যোজাত সন্তানকে রেখে চিরবিদায়, ট্যাংক দুর্ঘটনায় নিহত পিয়াসসেন্টার পয়েন্ট শপিং মলে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসহাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে প্রাণ গেলো দুই সেনাসদস্যেরচুরির অভিযোগে কিশোরীর কোমরে শিকল, টেনে নেয়ার ভিডিও ছড়িয়ে পড়েছেচেকের মামলা: পাওনা শোধ ও আপস হলে কারাদণ্ড নয়

আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কখন? প্রকাশ হলো সূচি

আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কখন? প্রকাশ হলো সূচি
আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কখন? প্রকাশ হলো সূচি
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ০৯, ২০২৬ ০৬:১৭ অপরাহ্ন

আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর ইন্দোনেশিয়ার জাকার্তায় বসবে প্রথম ফিফা আসিয়ান কাপের আসর। ‘এ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। বুধবার বাংলাদেশের ম্যাচের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বাংলাদেশের প্রথম ম্যাচ মালয়েশিয়ার বিপক্ষে ২৫ সেপ্টেম্বর। বাংলাদেশ সময় দুপুর ৩টায় গেলোরা বান কার্নো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

২৮ সেপ্টেম্বর একই মাঠে একই সময়ে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১ অক্টোবর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে ভারতের পরিবর্তে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। ফিফার আমন্ত্রণে সাড়া দিয়ে টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাফুফে।

টুর্নামেন্টের জন্য ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাফুফে। প্রধান কোচ টমাস ডুলির অধীনে চলছে দলের ক্যাম্প। বিদেশি লিগে খেলা হামজা চৌধুরী, শামিত সোম, তারিক কাজী, জায়ান আহমেদ ও ফাহমিদুল ইসলাম প্রাথমিক ক্যাম্পে ছিলেন না। তবে তারা চূড়ান্ত স্কোয়াডে থাকবেন এবং টুর্নামেন্টের আগে দলের সঙ্গে যোগ দেবেন।

এবারের আসরে আসিয়ানভুক্ত ১১ দেশের সঙ্গে চীন, ভারত ও হংকংকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ভারত ও চীন সরে দাঁড়ানোর পর তাদের জায়গায় বাংলাদেশ ও পাকিস্তানকে নেয়া হয়েছে।

যুবায়ে/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।